আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

ভিসা জটিলতায় শাকিব

ভিসা জটিলতায় শাকিব

শাকিব ভক্তরা অনেক আগ্রহ নিয়ে বসে আছে। তাদের এই আগ্রহের কেন্দ্রবিন্দু শাকিবের নতুন সিনেমা ‘দরদ’। গত ২০ অক্টোবর ভারতের উত্তর প্রদেশের বেনারস ও এলাহাবাদে এই সিনেমার শুটিং শুরুর কথা ছিল। এবং পরের দিন শাকিবের ফার্স্টলুক প্রকাশ করার কথা। কিন্তু শাকিবের ‘দরদ’ এর লুক দেখতে না পেরে হতাশ ভক্তরা।

তাদের এই হতাশার কারণ ভিসা জটিলতা। কেননা এখনো ওয়ার্ক পারমিট ভিসা পাননি শাকিব খান। শাকিব–ঘনিষ্ঠ একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্র জানায়, ১৫ অক্টোবর ভারত যাওয়ার কথা ছিল শাকিবের। কিন্তু ভিসা জটিলতার কারণে যাওয়া সম্ভব হয়নি। কবে যাবেন, সেটিও এখনো নিশ্চিত নয়।

শুটিংয়ের জন্য গত ১৫ ভারতে যাওয়ার কথা থাকলেও এখনো দেশে ‍শাকিব। তাই এখনো শুরু হয়নি সিনেমার শুটিং। ভক্তদের এই হতাশার মধ্যে আশার আলো দেখিয়েছেন সিনেমার বাংলাদেশি পরিচালক অনন্য মামুন। একটি গণমাধ্যমকে তিনি বলেন, ‘শুক্রবার শাকিব ভাইয়ের ফার্স্টলুক প্রকাশ করার কথা ছিল। কিন্তু কিছু টেকনিক্যাল কারণে করা হয়নি। এ নিয়ে শাকিব–ভক্তদের হতাশ হওয়ার কিছু নেই। আমরা সিদ্ধান্ত নিয়েছি, ছবির নায়ক শাকিব খান ও নায়িকা সোনাল চৌহানকে নিয়ে মুম্বাইয়ে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠান করব। সেখানেই ফার্স্টলুক প্রকাশ করা হবে।’

ভিসার কারণে শুটিং ইউনিটের অনেকে এখনো ভারতে যেতে না পারলেও এই পরিচালক এখন মুম্বাইয়ে। তিনি আশা করছেন আগামী ২৬ তারিখ শুটিং শুরু করতে পারবেন তারা। পরিচালক বলেন, ‘ভারতের উত্তর প্রদেশে শুটিং করতে হলে ভারতের মিনিস্ট্রি অব ইনফরমেশন অ্যান্ড বোর্ড কাস্টিং, দিল্লি থেকে অনুমতিপত্র নিতে হয়। ২০ অক্টোবর সেটি আমরা পেয়েছি। এই অনুমতিপত্র বাংলাদেশে মন্ত্রণলায়ে জমা দেওয়ার পর বাংলাদেশি শিল্পীদের ওয়ার্ক পারমিট ভিসা হয়ে যাবে। আশা করছি ২৬ অক্টোবর থেকে শুটিং শুরু করতে পারব।’

সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। সবারই জানা, এই সিনেমায় শাকিব খানের নায়িকা বলিউড তারকা। ‘দরদ’ সিনেমায় তার বিপরীতে দেখা যাবে সোনাল চৌহানকে। এতে আরও অভিনয় করছেন বাংলাদেশের শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম, ভারতের রাহুল দেব প্রমুখ। বাংলা, হিন্দি, তামিল, মালয়ালম—এই চার ভাষায় সিনেমাটি মুক্তি পাবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত