আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

শুভর প্রশংসায় পঞ্চমুখ নাসিরুদ্দিন শাহ

শুভর প্রশংসায় পঞ্চমুখ নাসিরুদ্দিন শাহ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’ দেখে অভিনেতা আরিফিন শুভর প্রশংসায় পঞ্চমুখ বলিউডের প্রখ্যাত অভিনেতা নাসিরুদ্দিন শাহ।

 

বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মীত সিনেমাটি আগামীকাল ২৭ অক্টোবর ভারতের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হতে যাচ্ছে। এ উপলক্ষে বুধবার মুম্বাইয়ের ভারতের জাতীয় জাদুঘরে বাংলা এবং হিন্দি উভয় ভাষায় সিনেমাটির একটি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

সেখানে কিংবদন্তি পরিচালক শ্যাম বেনেগালের সঙ্গে বসে সিনেমাটি উপভোগ করেন ভারতীয় সিনেমা সংশ্লিষ্টরা। এই আয়োজনে সিনেমাটির কেন্দ্রীয় অভিনেতা আরিফিন শুভ ছাড়াও বাংলাদেশ থেকে উপস্থিত ছিলে বিএফডিসির কর্মকর্তারা।

প্রদর্শনী শেষে শ্যাম বেনেগাল বলেন, আমি সিনেমাটি তৈরি করে বেশ উপভোগ করেছি। এটা আমার জন্য সম্মানের বিষয় যে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং মুজিব কন্যা সিনেমাটি পছন্দ করেছেন।

‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমা শুক্রবার (১৩ অক্টোবর) দেশের ১৫৩ সিনেমা হলে মুক্তি পায়। মুক্তির দিন থেকেই সাড়া ফেলছে সিনেমাটি। দেশের সবচেয়ে আধুনিক সিনেমা হল স্টার সিনেপ্লেক্সের সাতটি শাখায় ১৮টি শো চলছিল সিনেমাটির। দর্শক চাহিদার কারণে থেকে শো বেড়ে দ্বিগুণ হয়েছে। এরপর হলসংখ্যাও বাড়ে।

‘মুজিব’ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক আরিফিন শুভ, শেখ হাসিনার একটি চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশাসহ শতাধিক অভিনেতা কাজ করছেন সিনেমাটিতে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত