আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

বিরাট কোহলির জন্মদিনে আনুশকার আদুরে বার্তা

বিরাট কোহলির জন্মদিনে আনুশকার আদুরে বার্তা

বর্তমান সময়ে ক্রিকেটের অনতম জনপ্রিয় তারকা বিরাট কোহলির জন্মদিন আজ। এদিকে জন্মদিনে তার ঘরনি বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা স্বামীর বিশেষ এ দিনে তাকে নিয়ে সামাজিক মাধ্যমে অদ্ভুত কায়দায় আদুরে বার্তা দিলেন। তা দেখে খোদ ‘বার্থ ডে বয়’ বিরাটেরই মাথায় হাত।

 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ৩৫ বছরে পা দিলেন বিরাট কোহলি। বিরাটের জন্মদিন উপলক্ষে একাধিক ছবি এবং স্ক্রিনশট ইনস্টাগ্রামে পোস্ট করেছেন আনুষ্কা শর্মা। এদিন লেখেন,‘জীবনের প্রতিটি চরিত্রে ও অনন্য। তারপরেও ও এখনো ওর এই মুকুটে একটার পর একটা খ্যাতির পালক লাগিয়ে চলেছে। আমি এই জীবনে, আগামীতে এবং সবসময় তোমাকেই ভালোবাসব, সে যাই হয়ে যাক না কেন।’

ছবির ক্যাপশনে আনুশকা আরো লিখেছেন, “ও সত্যিই জীবনের প্রত্যেকটা ভূমিকায় আলাদা! কিন্তু কোনও না কোনও ভাবে নিজের গর্বের মুকুটে নতুন পালক যোগ করে যেতে থাকে। এই জীবন আর তার পর, শেষের পরেও তোমাকেই ভালোবাসি। প্রত্যেক মুহূর্তে, সমস্ত কিছু দিয়ে।”

বিশেষ দিনে স্ত্রীর এই বিশেষ পোস্টে প্রতিক্রিয়া দিতে দেরি করেননি বিরাট। মাথায় হাত দেওয়ার ইমোজি দিয়েছেন তারকা। তার পাশে অবশ্য ভালোবাসার ইমোজিও রয়েছে।

আনুশকার দুষ্ট পোস্টের নিচে অনেকেই আবার বিরাটের থেকে কী কী প্রত্যাশা করেন সেটা জানিয়েছেন এই পোস্টে। এদিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে ভারত যেন জয়লাভ করে কেউ কেউ সেই শুভেচ্ছাও জানিয়েছেন। আইসিসি ওয়ার্ল্ড কাপ ২০২৩ -এ এখনও পর্যন্ত ভারত প্রতিটি ম্যাচেই জিতেছে। এদিন ভারতের সঙ্গে দক্ষিণ আফ্রিকার ম্যাচ। সেই উপলক্ষ্যে এক ব্যক্তি লেখেন, 'আমরা চাই আজ এই ডানহাতি বোলার যেন দুর্ধর্ষ খেলেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত