আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন জয়া আহসান

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন জয়া আহসান

পঞ্চমবারের মতো শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন জয়া আহসান। মঙ্গলবার সন্ধ্যায় ২০২২ সালে মুক্তি পাওয়া ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত মাহমুদ দিদার পরিচালিত ‘বিউটি সার্কাস’ এর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার গ্রহণ করেন জয়া।

 

সংবাদ মাধ্যম অনুযায়ী, পুরস্কার গ্রহণের পর উচ্ছ্বাস প্রকাশ করে জয়া বলেন, এটা নিয়ে ৫ম বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলাম। প্রতিবারই আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত থেকেই পুরস্কার নিয়েছি, এটাই আমার পরম সৌভাগ্য। তিনি সিনেমাটি দেখেছেন। পুরস্কার দেয়ার সময় তিনি আমাকে বলেছেন,‘তোমার চরিত্রটির জন্য পুরস্কারটি দিতে পেরেছি, এজন্য খুব ভালো লাগছে আমার।

তিনি আরও বলেন, ‘বিউটি সার্কাস’ এ অভিনয় করার অন্যতম কারণ আমার চরিত্রটি ছিল অসম্ভব চ্যালেঞ্জিং। কোনো স্টান্টম্যান ব্যবহার না করে সবগুলো সার্কাসের খেলা আমি নিজে করেছি। ইনজুর্ড হয়ে এজন্য দীর্ঘদিন অসুস্থও থাকতে হয়েছে। আমার হাতে যখন এই সম্মাননাটা হাতে উঠল, সেই কষ্টটা আর কষ্ট মনে হচ্ছে না।

প্রথমবার তিনি ২০১১ সালে মুক্তি পাওয়া ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চুর ‘গেরিলা’র জন্য পুরস্কার অর্জন করেন।

পরে রেদওয়ান রনি পরিচালিত ‘চোরাবালি’ (২০১২), অনিমেষ আইচ পরিচালিত ‘জিরো ডিগ্রী’ (২০১৫) এবং অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ (২০১৮) এর জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত