আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

মুক্তি পেল ওবামা-মিশেলের প্রেম নিয়ে সিনেমা

মুক্তি পেল ওবামা-মিশেলের প্রেম নিয়ে সিনেমা

গেল বছরের প্রথম দিকেই বিশ্ব মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলে দিয়েছিল একটি সিনেমার ঘোষণা। বিশ্বের ক্ষমতাধর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ফার্স্ট লেডি মিশেল ওবামার ‘প্রথম ডেটিং’কে অবলম্বন করে হলিউডে নির্মাণ হচ্ছে প্রেমের ছবি। অবশেষে নতুন বছরে সে একই খবর নিয়ে বিনোদন জগতে রীতিমত চাঞ্চল্য ফেলে দিয়েছে ওবামা ও মিশেলের প্রেমকাহিনী নিয়ে নির্মিত ছবি ‘সাউথ সাইড উইথ ইউ’।

জানা গেছে, গত বছরে ওবামা ও মিশেল ওবামার প্রথম ডেটিংকে উপজীব্য করে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়ে ছিলেন রিচার্ড ট্যান। আর নতুন বছরের প্রথমে এসেই সেই খবরই রীতিমত তোলপাড় তুললো। কেননা চলতি গত ২৪ জানুয়ারি ছবিটির প্রিমিয়ার হয়ে গেল মহা আড়ম্বরে। আর ছবিটি মুক্তির পর প্রশংসার সীমা নেই। চারদিকে ছবিটি নিয়ে প্রশংসার বুলি আওড়াচ্ছেন সিনে-আলোচকরা। ছবিটিকে নিখাদ একটি প্রেমের ছবি বলে মনে করছেন সবাই। মুক্তির চারদিনে ছবিটি নিয়ে আমেরিকাসহ বিশ্বের নানান দেশের বড় মাপের পত্রিকাগুলোতে রিভিউ প্রকাশিত হচ্ছে।

নির্মাতা রিচার্ডসহ সিনে-বোদ্ধারা ছবিটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে এটিকে তাদের সময়ের সেরা প্রেমের গল্প বলে উল্লেখ করেন।  

১৯৮৯ সালের এক গ্রীষ্মে শিকাগোর সাউথ সাইডে প্রথমবারের মতো বারাক ওবামা ডেটিং এর জন্য প্রস্তাব দেন মিশেল ওবামাকে। ওবামার দেয়া এই প্রেমের প্রস্তাবকে কেন্দ্র করেই ছবিটি নির্মাণ করেন রিচার্ড ট্যান।  

ছবিতে বারাক ওবামার চরিত্রে অভিনয় করেন পার্কার শোয়ার্স। আর তরুণী বয়সের মিশেলের চরিত্রে অভিনয় করেন গায়িকা,অভিনেত্রী টিকা সাম্পটার। ছবিটি প্রযোজনা করেন ট্রেসি বিং এবং স্টেফানি এলেইন।

উল্লেখ্য, ১৯৮৯ সালে শিকাগোর একটি ল’ ফার্মে উপদেষ্টা হিসেবে কাজ করতেন মিশেল ওবামা। সে সময় হার্ভার্ড ল’ কলেজ থেকে গ্রীষ্মকালীন সহযোগি হিসেবে মিশেলের অধীনে কাজ করেছিলেন বারাক ওবামা। পরবর্তীতে প্রেসিডেন্ট ওবামা, মিশেলকে প্রথম ডেটিং এর প্রস্তাব দেয়াকে তার জীবনের সবচেয়ে সাহসের কাজ বলে উল্লেখ করেছিলেন।

শেয়ার করুন

পাঠকের মতামত