আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

শাহরুখ খানের ‘ডানকি’ ট্রেলার

শাহরুখ খানের ‘ডানকি’ ট্রেলার

অবশেষে প্রতীক্ষার অবসান। টিজার ও দুটি গান প্রকাশের পর প্রকাশ্যে এলো ‘ডানকি’র ট্রেলার। দেশের মাটি, দেশের মানুষের আবেগের ওপর ভর করে পাঞ্জাব থেকে লন্ডন যাওয়ার স্বপ্ন এবং লড়াইয়ের গল্প বলবে শাহরুখ খানের আসন্ন সিনেমা।

 

চলতি বছর তৃতীয় সিনেমা নিয়ে পর্দায় হাজির হতে চলেছেন শাহরুখ খান। কৌতুক ও হৃদয় ভোলানো আবেগঘন মুহূর্তে পরিপূর্ণ ‘ডানকি’ সিনেমার ট্রেলার, যা রাজকুমার হিরানির জগতে প্রবেশ করতে সাহায্য করবে। একদিকে, মধ্যমণি শাহরুখ খান। আর তাকে ঘিরে তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি, অনিল গ্রোভারের মতো তাবড় শিল্পীরা।

পাঁচ বন্ধু, যাদের শখ লন্ডন পাড়ি দেওয়ার, কিন্তু পথে বাধা তাদের ইংরেজি না বলতে পারা। ট্রেলারের শুরুতে দেখানো হয় এক স্টেশনে নামেন শাহরুখ। সেখানে তার সঙ্গে পরিচয় হয় চারজনের। ইংল্যান্ড যেতে ইচ্ছুক তারা। ইংরেজি না পারার কারণে হেস্তনেস্ত হতে হয় তাদের। একসময় তারা অবৈধ পথে বিদেশ যাওয়ার চেষ্টা করে। এরপর তাদের জীবনে নেমে আসে অন্ধকার। শাহরুখের হাতে হাতকড়াও দেখা যায়। তবে ২৫ বছর পর শাহরুখকে দেখা যায় নতুন লুকে। নতুন মিশন নিয়ে এগিয়ে যায় এই শাহরুখ।

এবছরটা শাহরুখের বছর। তার ‘পাঠান’ ও ‘জওয়ান’ পুরো বিশ্বে দারুণ ব্যবসা করেছে। তাই এই ছবিটিকে ঘিরে দর্শকের প্রত্যাশা আরও বেশি। রাজকুমার হিরানি পরিচালিত এই ছবিটি প্রযোজনা করছে গৌরির রেড চিলিস এন্টারটেইনমেন্ট। ২১ ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত