আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

বাউবিতে ‘মুজিব: একটি জাতির রূপকার’

বাউবিতে ‘মুজিব: একটি জাতির রূপকার’

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটির বিশেষ প্রদর্শনী শুরু হয়েছে। সোমবার থেকে দুই দিনব্যাপী বিশেষ প্রদর্শনী শুরু হয়েছে, যা ১২ ডিসেম্বর মঙ্গলবার শেষ হবে।

শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাউবির সহায়তায় শিক্ষক সমিতির আয়োজনে বাউবি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রে এই প্রদর্শনী শুরু হয়। বিজয়ের মাসে জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা জানাতে বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারবর্গ অধীর আগ্রহে এই চলচ্চিত্র দেখেন।

এসময় বাউবির উপাচার্য ড. সৈয়দ হুমায়ুন আখতার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল, রেজিস্ট্রার ড. মহা. শফিকুল আলম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আব্দুস সাত্তার, ডিনবৃন্দ ও বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।

‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন এবং বিভিন্ন আন্দোলন সংগ্রামে তার অংশগ্রহণ ও নেতৃত্ব দেওয়াসহ ইতিহাসের গুরত্বপূর্ণ অধ্যায়গুলো তুলে ধরা হয়েছে। চলচ্চিত্রটি দেখে বর্তমান ও পরবর্তী প্রজন্মকে সঠিক ইতিহাস জানানো এবং অনুপ্রাণিত করার জন্য বাউবির শিক্ষক সমিতি এই চলচ্চিত্র বিশেষ প্রদর্শনের ব্যবস্থা করেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত