আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

শাকিব-অপুর ‘রাজা ৪২০’

শাকিব-অপুর ‘রাজা ৪২০’

ঢালিউডের রাজা-রানী কে? উত্তরে খুব সহজেই সিনেমাপ্রেমীরা বলবেন শাকিব খান আর অপু বিশ্বাসের নাম। কেউ কেউ ভাবার জন্য সময়ও নিতে পারেন। তবে উত্তম আকাশ পরিচালিত ‘রাজা ৪২০’ চলচ্চিত্রের রাজা-রানী কিন্তু শাকিব-অপুই। সারাদেশে শুক্রবার মুক্তি পেয়েছে চলচ্চিত্রটি। শাকিব খান ও অপু বিশ্বাস জুটির এ বছরের প্রথম চলচ্চিত্র ‘রাজা ৪২০’।

এ সিনেমা প্রসঙ্গে শাকিব খান দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘রোমান্টিক কমেডি ধাচের এ চলচ্চিত্রটি দর্শক যতক্ষণ হলে বসে দেখবেন নির্মল আনন্দ পাবেন। আমার বিশ্বাস ছবিটি ভালো ব্যবসা করবে।’

অন্যদিকে অপু বিশ্বাস বলেন, ‘এ চলচ্চিত্রে আমি একজন গ্রামের মেয়ে। আমার আচার-আচরণ অনেকটা ফ্রড টাইপ, মানে ৪২০ এর মতোই। চরিত্রটির নাম রানী।’

অপু জানালেন, এ চলচ্চিত্রে নাকি তাকে দেখাবে আলাদা রকম। কারণ কমেডি চরিত্রে অভিনয় করতে গিয়ে হেয়ার স্টাইলের পরিবর্তন এনেছেন তিনি। এর বেশি বলতে নারাজ। বাকিটা দেখতে হবে হলে গিয়ে।

পরিচালক উত্তম আকাশ দ্য রিপোর্টকে বলেন, ‘আমাদের সামাজিক অবস্থান থেকে আমরা বহু মানুষকে প্রতারিত হতে দেখি। মলম পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারায় অনেকেই। সমাজের এ রকম নানা বাস্তব গল্প চিত্রিত হয়েছে এ চলচ্চিত্রে।’

ছবিতে শাকিব খান-অপুর পাশাপাশি অভিনয় করেছেন নবাগত নায়িকা নূপুর মল্লিক, ওমর সানী, রাবিনা বৃষ্টি, সাদেক বাচ্চু, কাবিলা, অমিত হাসান প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছেন গোধূলী ফিল্মস।

সিনেমাটিতে গান থাকছে পাঁচটি। গান লিখেছেন কবির বকুল ও উত্তম আকাশ। এ ছাড়াও ব্যবহৃত হয়েছে প্রায় তিন দশক আগের ‘ও আমার রাজা’ গানটি। চলচ্চিত্রের সঙ্গীতায়োজন করেছেন মুরাদ ও সাদি জামান।

শেয়ার করুন

পাঠকের মতামত