আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

মিশুক মুনীরের স্মৃতি ফিল্ম আর্কাইভে

মিশুক মুনীরের স্মৃতি ফিল্ম আর্কাইভে

ছবি: এলএবাংলাটাইমস

মিডিয়া ব্যক্তিত্ব ও সিনেমাটোগ্রাফার মিশুক মুনীরের ব্যবহৃত ক্যামেরা ও বিভিন্ন যন্ত্রপাতি এখন বাংলাদেশ ফিল্ম আর্কাইভে। ফিল্ম মিউজিয়ামে সংরক্ষণের জন্য মিশুক মুনীরের স্ত্রী মঞ্জুলি কাজী তাঁর সংগ্রহে থাকা এসব জিনিস আজ বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালকের কাছে হস্তান্তর করেন।

সোমবার মঞ্জুলি কাজী তাঁর স্বামী প্রয়াত মিশুক মুনীরের ব্যবহৃত ক্যামেরা, বিভিন্ন লেন্স, ফ্ল্যাশগান, ওহম মিটার, স্লাইড, ফটো অ্যালবাম, ক্যামেরার ম্যাগনেটিক, ছোট ব্যাটারিচালিত লাইট, পাসপোর্ট, আইডি কার্ড, দুর্লভ পকেটঘড়ি, হাতঘড়ি ও নেগেটিভ রাখার কাচের জার বাংলাদেশ ফিল্ম আর্কাইভে দান করেন। এ সময় উপস্থিত ছিলেন পরিচালক ফারহানা রহমান, উপপরিচালক মুহাম্মদ আরিফ সাদেক, চলচ্চিত্র কর্মকর্তা মো. ফখরুল আলম প্রমুখ। বাংলাদেশ ফিল্ম আর্কাইভের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রয়াত মিশুক মুনীর শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। এরপর ১৯৯৮ সালে সাংবাদিকতায় যুক্ত হন। বাংলাদেশের প্রথম বেসরকারি উদ্যোগে টেরিস্ট্রিয়াল ও স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল একুশে টিভির বার্তাপ্রধান এবং এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। দেশের গণ্ডি ছাপিয়ে বিদেশেও সাংবাদিক ও সম্প্রচারপ্রধান হিসেবে দীর্ঘদিন কাজ করেন। ২০০৭ সালে কানাডার সাংবাদিক পল জোয়ের সঙ্গে প্রতিষ্ঠা করেন আন্তর্জাতিক সংবাদ টেলিভিশন রিয়েল নিউজ নেটওয়ার্ক।

কানাডার টরন্টোর ব্রেকথ্রো ফিল্মস, জে ফিল্মস ইত্যাদি প্রতিষ্ঠানে ফ্রিল্যান্স ভিডিওগ্রাহক ও প্রযোজক হিসেবে কাজ করেন। এ ছাড়া তিনি কাজ করেন বিবিসির ভিডিও গ্রাহক হিসেবে। নির্মাণ করেন বিভিন্ন ধরনের প্রামাণ্যচিত্র, তথ্যচিত্র ও চলচ্চিত্র। এর মধ্যে ‘রিটার্ন টু কান্দাহার’, ‘রানওয়ে’, ‘মাটির ময়না’, ‘মুক্তির গান’ উল্লেখযোগ্য। তিনি বাংলাদেশের স্যাটেলাইট টেলিভিশনের অন্যতম এক ব্যক্তিত্ব ছিলেন।

বাংলাদেশের এই অনন্য প্রতিভা তারেক মাসুদের পরিচালনায় নতুন ‘কাগজের ফুল’ চলচ্চিত্রের শ্যুটিং লোকেশন দেখতে গিয়ে মানিকগঞ্জের ঘিওরে ২০১১ সালের ১৩ আগস্ট এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত