আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

চায়ের দেশে ‘ইত্যাদি’

চায়ের দেশে ‘ইত্যাদি’

নব্বইয়ের দশকে যাত্রা শুরু করে দেশের সবচেয়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। তখন থেকেই ইত্যাদি নিয়মিত উপস্থাপনা করছেন হানিফ সংকেত। গুণী এই মানুষটি ইত্যাদিকে নিয়ে গেছেন ভিন্ন এক মাত্রায়। পাশাপাশি নিজের জনপ্রিয়তাও বেড়ে গেছে অনেকগুণ।

 

অন্যদিকে প্রচলিত অনুষ্ঠান ধারণের নিয়মের বাইরে গিয়ে বরাবরই ইতিহাস-ঐতিহ্য, সভ্যতা-সংস্কৃতি, প্রত্নসম্পদ, মুক্তিযুদ্ধের গৌরবময় স্থান, আকর্ষণীয় পর্যটনকেন্দ্র, প্রাকৃতিক সৌন্দর্য ও জনগুরুত্বপূর্ণ স্থানগুলো সম্পর্কে দর্শককে জানাতে দেশের বিভিন্ন স্থানে গিয়ে ইত্যাদি শুটিং করা হয়। সেই ধারাবাহিকতায় এবারের পর্ব ধারণ করা হয়েছে চায়ের দেশ খ্যাত মৌলভীবাজারেরর কমলগঞ্জ উপজেলার কুরমা চা বাগানের লেকপারের উন্মুক্ত মাঠে। এটিই হতে যাচ্ছে এ বছরের শেষ ইত্যাদি। এবারের পর্বে দর্শকরা জানতে পারবেন মৌলভীবাজারের অনেক অজানা ইতিহাস ও গল্প। থাকছে ঐতিহ্যবাহী চা বাগানের চমকপ্রদ তথ্যও।

জানা গেছে, এবারের অনুষ্ঠানে অনেক নতুনত্ব ও চমক নিয়ে হাজির হবে ইত্যাদি। মৌলভীবাজার জেলার ইতিহাস-ঐতিহ্য, বিভিন্ন প্রত্ননিদর্শন, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ও কীর্তিমান ব্যক্তিদের ওপর তথ্যভিত্তিক প্রতিবেদন থাকবে। দেখানো হবে সারা দেশে প্রশংসা কুড়ানো মৌলভীবাজার পৌরসভার পলিথিনহাট। এ পর্বেও অন্যান্য পর্বের মতো থাকবে নানি-নাতির হাস্যরসাত্মক কৌতুকাভিনয়, গান, নৃত্যানুষ্ঠান, দর্শকের জন্য কুইজ পর্বসহ নিয়মিত সব আয়োজন। বরাবরের মতো এবারও ইত্যাদির শিল্পনির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন মুকিমুল আনোয়ার মুকিম। পরিচালকের সহকারী হিসেবে ছিলেন যথারীতি রানা সরকার ও মোহাম্মদ মামুন। পর্বটি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে আগামী ২৯ ডিসেম্বর রাত ৮টার বাংলা সংবাদের পর।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত