আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

সবচেয়ে বেশি খোঁজা হলো যাদের গুগলে

সবচেয়ে বেশি খোঁজা হলো যাদের গুগলে

প্রতি বছরের মতো ২০২৩ সালে বছর জুড়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইন্টারনেট ব্যবহারকারীরা গুগলে সবচেয়ে বেশি যে তারকা ও জনপ্রিয় ব্যক্তিদের খুঁজেছেন, তার ভিত্তিতে একটি শীর্ষ তালিকা প্রকাশ করেছে গুগল।

 

তালিকা অনুযায়ী এ বছর গুগলে সবচেয়ে বেশি যাদের খোঁজা হয়েছে, তাদের মধ্যে একনম্বরে আছেন পপ তারকা টেইলর সুইফট। গ্লিমসের তথ্য অনুসারে গত এক মাসেই এই শিল্পীকে খোঁজা হয়েছে ২ কোটি ৮৫ লাখ ৭৮ হাজার বার। চলতি বছর বেশকিছু রেকর্ড ভেঙেছেন তিনি।

বছরটি ছিল টেইলর সুইফটের দীর্ঘ সঙ্গীত সফর। সেই সফর নিয়ে নির্মিত সিনেমা ‘দ্য এরাস ট্যুর’ মুক্তি পেয়েছে এ বছর, যা তাকে করেছে বিলিওনিয়ার। এছাড়া স্পোটিফাইয়ের গ্লোবাল টপ আর্টিস্ট হয়েছেন তিনি।

বেশ কিছু পুরস্কারও জিতেছেন। এ বছরই তিনি বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ ভূষিত হয়েছেন।

চলতি বছর বিশ্বের গুগল সার্চ তালিকায় দুই ও তিন নম্বরে আছেন ফুটবল তারকা মেসি ও রোনালদো।

এদিকে এ তালিকায় চার নম্বরে আছেন সঙ্গীত তারকা শের। তাকে খোঁজা হয়েছে ১ কোটি ৩৭ লাখ ৯৮ হাজার বারের বেশি। পাঁচ ও ছয় নম্বরে আছেন আরও দুই সঙ্গীত তারকা ড্রেক ও উশার।

অন্যদিকে সাত নম্বরে জায়গা করে নিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আট নম্বরে আছেন অভিনেতা ও সঙ্গীতশিল্পী অ্যাডাম স্যান্ডলার।

গুগল সার্চে ৯ নম্বরে ছিলেন শিল্পী অলিভিয়া রড্রিগো। ১০ নম্বরে আছেন উদ্যোক্তা ইলন মাস্ক।

এ বছর বিশ্বব্যাপী খোঁজা অভিনয়শিল্পীদের মধ্যে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে দ্য হার্ট লকার এর অভিনেতা জেরেমি লি রেনারকে। এরপরে যথাক্রমে রয়েছেন, আমেরিকান অভিনেত্রী জেনা ওর্তেগা, মার্কিন বংশোদ্ভূত কানাডিয়ান ইন্টারনেট ব্যক্তিত্ব এবং সঙ্গীতশিল্পী লিল টে, মার্কিন অভিনেতা ড্যানি মাস্টারসন যিনি ২০০৩ সালে দুই নারীকে ধর্ষণের জন্য ৩০ বছরের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা পেয়েছিলেন।

নয় নম্বরে রয়েছেন সাবেক ইংলিশ ফুটবল তারকা ডেভিড বেকহ্যাম এবং ‘দ্য লাস্ট অব আস’, ‘গেম অব থর্নস’সহ বেশকিছু ছবিতে অভিনয় করা পেদ্রো প্যাসকেল আছেন খোঁজার তালিকার পাঁচ নম্বরে।

জাপানের অভিনেতা চতুর্থ ইসিকাওয়া এনোসকে আছে সার্চ তালিকার তিন নম্বরে। মূলত টেলিভিশন নাটকে তাকে বেশি দেখা যায়। ২০১৭ সালে মুক্তি পেয়েছে এই অভিনেতার সিনেমা ‘ফ্লাওয়ার অ্যান্ড সোর্ড’।

ছয় নাম্বারে আছেন ‘দ্য বেরিয়াল’ এর অভিনেতা জেমি ফক্স। সাত নম্বরে আছেন ‘দ্য হোয়েল’ অভিনেতা ব্রেন্ডেন ফ্রেজার। ‘দ্য মামি রিটার্নস’, ‘জর্জ অব দ্য জঙ্গল’ ছবিগুলোর মধ্য দিয়ে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি।

এদিকে,অভিনেতাদের পিছনে ফেলে ভারতীয়দের মধ্যে সার্চ শীর্ষে ছিলেন কিয়ারা আদভানি।

তার পরই রয়েছেন শুভমান গিল। বিশ্বকাপ থেকে আইপিএল, এশিয়া কাপ-সহ নানা টুর্নামেন্টে নজরে ছিলেন ভারতীয় ওপেনার। তবে শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও সারা বছর চর্চা চলেছে এই তরুণ তারকাকে নিয়ে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত