আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

‘আমেরিকান আইডল’ প্রযোজকের বিরুদ্ধে যৌন নিপীড়নের মামলা পলা আবদুলের

‘আমেরিকান আইডল’ প্রযোজকের বিরুদ্ধে যৌন নিপীড়নের মামলা পলা আবদুলের

ছবিঃ এলএবাংলাটাইমস

জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‘আমেরিকান আইডল’-এর নির্বাহী প্রযোজক নাইজেল লিথগোর বিরুদ্ধে যৌন হয়রানি ও নিপীড়নের অভিযোগে মামলা করেছেন পলা আবদুল। গ্র্যামি অ্যাওয়ার্ডজয়ী শিল্পী পলা। সেই সঙ্গে তিনি আমেরিকান আইডলের সাবেক বিচারক।

লস অ্যাঞ্জেলস কাউন্টি সুপিরিওর আদালতে গত শুক্রবার মামলা করেন পলা। তাঁর অভিযোগ, নাইজেলের হাতে তিনি যৌন নিপীড়ন ও যৌন সহিংসতার শিকার হয়েছেন।

সিএনএনের কাছে আসা মামলার নথিতে দেখা গেছে, পলা দুটি পৃথক ঘটনার কথা উল্লেখ করে মামলা করেছেন। এর একটি চলতি শতকের শুরুর দিকের, অন্যটি ২০১৫ সালের।

প্রথম ঘটনার বিষয়ে পলার অভিযোগ, এটি ঘটেছিল আমেরিকান আইডলের অডিশনের সময়। একদিন লিফটে থাকা অবস্থায় পলাকে জোর করে লিফটের দেয়ালের সঙ্গে চেপে ধরেন নাইজেল। এরপর তাঁকে আলিঙ্গন করেন।

পলা বলেন, ‘আমি ধাক্কা দিয়ে নাইজেলকে সরিয়ে দিয়েছিলাম। তাঁকে বলেছিলাম, এমন আচরণ গ্রহণযোগ্য নয়।’

অন্যদিকে ২০১৫ সালে দ্বিতীয় ঘটনাটি ঘটেছিল নাইজেলের বাড়িতে, রাতের খাবারের আয়োজনে। ওই সময় সোফায় বসে ছিলেন পলা। এ সময় নাইজেল তাঁকে আলিঙ্গনের চেষ্টা করেন। ওই সময় নাইজেলকে সরিয়ে দেন তিনি।

ঘটনার এত দিন পর কেন মামলা করা হয়েছে, এ বিষয়েও অভিযোগে যুক্তি দিয়েছেন পলা। লিখেছেন, প্রকাশ্যে অভিযোগ করলে তাঁর ওপর ‘পেশাগত প্রতিশোধ’ নেওয়া হতে পারে, এমন ভয় ছিল পলার। তাই এতদিন পর তিনি মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন।
পলা আরও অভিযোগ করেন, নাইজেলকে ২০১৫ সালে তাঁর এক সহকারীকে লাঞ্ছিত করতে দেখেছেন তিনি।

অবশ্য পলার এসব অভিযোগ অস্বীকার করেছেন নাইজেল। এক বিবৃতিতে তিনি এসব অভিযোগ ‘মিথ্যা’ ও ‘আপত্তিকর’ বলে উল্লেখ করেন।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত