আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

‘রঙ্গনা’র ফার্স্ট লুক

‘রঙ্গনা’র ফার্স্ট লুক

ঢালিউডের এক সময়ের তুমুল জনপ্রিয় শাবনূর ‘রঙ্গনা’ নামের নতুন সিনেমা করতে অস্ট্রেলিয়া থেকে সম্প্রতি দেশে ফিরেছেন। এই সিনেমার মাধ্যমে নির্মাতা আরাফাত হোসাইন প্রথমবারের মতো সিনেমা তৈরি করছেন।

 

শুক্রবার (০৫ জানুয়ারি) প্রকাশ পেয়েছে ‘রঙ্গনা’র ফার্স্ট লুক। এতে তিন ভাবে শাবনূরকে দেখা গেছে। কখনো হিজাবে মুখ ঢাকা, তার চোখে প্রতিশোধের আগুন। অন্য ছবিতে পিস্তল হাতে, আবার কখনো ফুল হাতে হাস্যোজ্জ্বল এই নন্দিত অভিনেত্রী।

তবে তিনটি চরিত্রে পর্দায় হাজির হবেন কিনা এ প্রসঙ্গে রহস্যে জিইয়ে রাখতে চাচ্ছেন নির্মাতা। বললেন—দশের, দেশের এবং আপনার হৃদয়ের রক্ত ক্ষরণের গল্প বলবে ‘রঙ্গনা’। বর্তমানে শাবনূর শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন ।

সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারির শেষের দিকে শুরু হবে এর নির্মাণ কাজ। দুই ঈদের একটি ঈদে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এই সিনেমার মাধ্যমেই দীর্ঘ বিরতি পেরিয়ে ক্যামেরার সামনে এবং প্রেক্ষাগৃহে আসছেন সুপারস্টার শাবনূর।

সিনেমাটিতে শাবনূরের নায়ক কে হচ্ছেন তা নিয়ে নায়িকা বা পরিচালকের কেউই কোনো আভাস দেননি। তবে শিগগিরই ঘোষণা করে হবে বলে জানিয়েছেন নির্মাতা আরাফাত। নারী কেন্দ্রীক গল্পে সিনেমাটি নির্মিত হবে।

‘রঙ্গনা’ সিনেমায় তিনটি গান থাকছে। গানগুলো লিখেছেন কবির বকুল। সুর-কণ্ঠে থাকছেন ইমরান মাহমুদুল। সিনেমাটির কাহিনি লিখেছেন নির্মাতা নিজেই। চিত্রনাট্য ও সংলাপ করেছেন তন্ময় মুক্তাদির।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত