আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

বিয়ে করলেন জোভান

বিয়ে করলেন জোভান

সবাইকে চমকে দিয়ে গতকাল শুক্রবার (১২ জানিুয়ারি) বিয়ে করলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সাদাকালো কাপল ছবি পোস্ট করে বিয়ের বিষয়টি জানান তিনি। ক্যাপশনে লিখেন, ‘অ্যান্ড উই বোথ সেইড আলহামদুলিল্লাহ, কবুল’।

 

ছবিতে দেখা যায় একটি মেয়ের হাত উঁচু করে ঠোঁটের সঙ্গে আদুরে ভঙ্গিতে ধরে রেখেছেন জোভান। ঝাপসা হয়ে আছে মেয়েটির মুখ। এরপর আরও একটি ছবি পোস্ট করেন জোভান, যেখানে স্ত্রীর কপালে কপাল রেখে হাসতে দেখা গেছে তাঁকে।

খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার দুই পারিবারিকভাবে বিয়ে হয়েছে এ অভিনেতার। এ মাসের শেষ দিকেই যাবতীয় আনুষ্ঠানিকতার আয়োজন রাখা হয়েছে। জোভানের কাছের কয়েকজন বন্ধু জানান, জোভানের স্ত্রীর বাড়ি পুরান ঢাকা। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তিনি। বিয়ের কিছুদিন আগে থেকেই জানাশোনা ছিল দুজনের। তবে বিয়ের আয়োজন পারিবারিকভাবেই করা হয়েছে। তাৎক্ষনিকভাবে স্ত্রী বা বিয়ের বিস্তারিত জানাতে চাননি এই অভিনেতা।

ছোটপর্দার নির্ভরশীল অভিনেতা জোভান। ২০১১ সালে বিনোদন মাধ্যমে যোগ দেন জোভান। ছোট পর্দার পাশাপাশি তিনি অভিনয় করেছেন চলচ্চিত্র ও ওয়েব কনটেন্টেও। অভিনয়ের সুত্রে বেশ কয়েকজন অভিনেত্রীর সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা গেলেও বিয়ে করলেন বিনোদন মাধ্যমের বাইরের একজনকে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত