আপডেট :

        রেকর্ড ১.২৫ ট্রিলিয়ন ডলার ক্রেডিট কার্ড ঋণে জর্জরিত মার্কিনরা, বাড়ছে বকেয়া বিল

        ইউসিএলএ ক্যাম্পাসে ছাত্রীদের ওপর ধারাবাহিক হামলা, সন্দেহভাজন গ্রেপ্তার

        ইরান ইস্যুতে ট্রাম্পের বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত নয়, অনিশ্চয়তায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ

        কেনেডি সেন্টার থেকে ট্রাম্পের নাম সরানোর নির্দেশ মার্কিন আদালতের

        ভার্জিনিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনা: নিহত ৫, আহত অর্ধশতাধিক; চালকের পরিচয় প্রকাশ

        স্বাধীনতার ২৫০ বছর উদযাপনের মেলা থেকে সরে দাঁড়ালেন একাধিক শিল্পী

        ট্রাম্পের তহবিলে ক্যালিফোর্নিয়ার ১০০% করের হুমকি

        কোভিড ত্রাণ ঋণ জালিয়াতিতে ৪০ লাখ ডলারের বেশি আত্মসাৎ, কারাদণ্ড

        রিভারসাইড কাউন্টিতে স্কাইডাইভিং দুর্ঘটনায় নিহত ১, আহত ১

        যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি খুব কাছাকাছি, তবে এখনো চূড়ান্ত নয়: জেডি ভ্যান্স

        নিউইয়র্কে ইরানি ভিন্নমতাবলম্বীকে হত্যাচেষ্টার মামলায় মার্কিন নাগরিকের ১০ বছরের সাজা

        ট্রাম্পের ছবি দিয়ে ২৫০ ডলারের নতুন নোট আনার প্রস্তুতি

        বিশ্বকাপ ঘিরে বড় নিরাপত্তা প্রস্তুতিতে লস এঞ্জেলেস পুলিশ

        ক্যালিফোর্নিয়ায় রাসায়নিক ট্যাংক আতঙ্ক কাটল, প্রত্যাহার সব সরিয়ে নেওয়ার নির্দেশ

        যুক্তরাষ্ট্রে কাগজ কারখানায় ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণ, নিহত ১

        ফেডারেল কর্মীদের এনডিএ সই করাতে চায় ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদযাপনে হোয়াইট হাউসে ইউএফসি খাঁচা নির্মাণ

        খালি হাতে সাপ ধরলেন রবার্ট এফ কেনেডি জুনিয়র, ভাইরাল ভিডিও

        ইরানে আবারও মার্কিন হামলা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও নৌকা লক্ষ্যবস্তু

        মালদ্বীপে গুহায় ডাইভিং দুর্ঘটনায় নিহত ৪ ইতালিয়ানের মরদেহ দেশে ফেরত

ঢাকা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ‘সাবিত্রী’

ঢাকা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ‘সাবিত্রী’

মুক্তিযুদ্ধ ও তার পরবর্তী সময়ের কঠিন বাস্তবতাকে ঘিরে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘সাবিত্রী’। সরকারি অনুদানে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন পান্থ প্রসাদ। দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে চলচ্চিত্রটি।

 

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এবার ২২তম আসর। ২০ জানুয়ারি পর্দা উঠেছে আসরের। রেইনবো ফিল্ম সোসাইটি আয়োজিত এ চলচ্চিত্র উৎসবে ৭৪টি দেশের ২৫০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এর মধ্যে বাংলাদেশ প্যানোরামা বিভাগে প্রিমিয়ার হয়েছে ‘সাবিত্রী’র।

সাবিত্রী নামের এক বীরাঙ্গনাকে কেন্দ্র করে এগিয়ে গেছে সিনেমার গল্প। ১৯৭১ সালে যুদ্ধের সময় অনিশ্চয়তার মুখে পড়েছিল সাবিত্রীর জীবন। তেমনি স্বাধীন দেশে যখন যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়, তখন তার সাক্ষী হতে গিয়ে সাবিত্রী ও তার যুদ্ধশিশু মঙ্গলকে টিকে থাকার জন্য প্রতিটি মুহূর্ত লড়াই করে যেতে হয়েছে। একাত্তর ও বর্তমান সময়ের মিশেলে সিনেমাটির গল্প লিখেছেন তুষার আবদুল্লাহ।

সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা পান্থ প্রসাদ বলেন, ‘সাবিত্রীর সঙ্গে আমাদের পুরো টিমের অক্লান্ত পরিশ্রম, ঘাম জড়িয়ে আছে। সিনেমাটির কাজ করতে গিয়ে অর্থ সংকটে পড়তে হয়েছিল, তার মধ্যে হানা দিয়েছে করোনা। সবমিলিয়ে কাজটি শেষ করতে সময় লেগে যায়। এ সিনেমায় আমরা দুটি সময়কে পাশাপাশি ধরে গল্প বুনেছি। একাত্তরের মুক্তিযুদ্ধে নারীর ত্যাগ এবং একুশ শতকে যুদ্ধাপরাধীদের বিচার প্রেক্ষাপটে এক যুদ্ধসন্তান ও তার মায়ের সমাজে টিকে থাকার সংগ্রামের গল্প রূপায়িত হয়েছে সাবিত্রী সিনেমায়।’

বুধবার (২৪ জানুয়ারি) বিকাল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি অডিটরিয়ামে দেখানো হয়েছে সিনেমাটি।

‘সাবিত্রী’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—রোকেয়া প্রাচী, অনন্ত হীরা, বৈশাখী ঘোষ, নার্গিস, সৈকত সিদ্দিকী, শাহরিয়ার বকুল, বৈদ্যনাথ সাহা, শ্যামল, আরতী প্রমুখ।

বহতা ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটির চিত্রগ্রহণ করেছেন—ড্যানিয়েল ড্যানি ও কমল চন্দ্র দাস। সম্পাদনা, শব্দশৈলী ও রঙ বিন্যাস করেছেন সুজন মাহমুদ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত