আপডেট :

        রেকর্ড ১.২৫ ট্রিলিয়ন ডলার ক্রেডিট কার্ড ঋণে জর্জরিত মার্কিনরা, বাড়ছে বকেয়া বিল

        ইউসিএলএ ক্যাম্পাসে ছাত্রীদের ওপর ধারাবাহিক হামলা, সন্দেহভাজন গ্রেপ্তার

        ইরান ইস্যুতে ট্রাম্পের বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত নয়, অনিশ্চয়তায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ

        কেনেডি সেন্টার থেকে ট্রাম্পের নাম সরানোর নির্দেশ মার্কিন আদালতের

        ভার্জিনিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনা: নিহত ৫, আহত অর্ধশতাধিক; চালকের পরিচয় প্রকাশ

        স্বাধীনতার ২৫০ বছর উদযাপনের মেলা থেকে সরে দাঁড়ালেন একাধিক শিল্পী

        ট্রাম্পের তহবিলে ক্যালিফোর্নিয়ার ১০০% করের হুমকি

        কোভিড ত্রাণ ঋণ জালিয়াতিতে ৪০ লাখ ডলারের বেশি আত্মসাৎ, কারাদণ্ড

        রিভারসাইড কাউন্টিতে স্কাইডাইভিং দুর্ঘটনায় নিহত ১, আহত ১

        যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি খুব কাছাকাছি, তবে এখনো চূড়ান্ত নয়: জেডি ভ্যান্স

        নিউইয়র্কে ইরানি ভিন্নমতাবলম্বীকে হত্যাচেষ্টার মামলায় মার্কিন নাগরিকের ১০ বছরের সাজা

        ট্রাম্পের ছবি দিয়ে ২৫০ ডলারের নতুন নোট আনার প্রস্তুতি

        বিশ্বকাপ ঘিরে বড় নিরাপত্তা প্রস্তুতিতে লস এঞ্জেলেস পুলিশ

        ক্যালিফোর্নিয়ায় রাসায়নিক ট্যাংক আতঙ্ক কাটল, প্রত্যাহার সব সরিয়ে নেওয়ার নির্দেশ

        যুক্তরাষ্ট্রে কাগজ কারখানায় ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণ, নিহত ১

        ফেডারেল কর্মীদের এনডিএ সই করাতে চায় ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদযাপনে হোয়াইট হাউসে ইউএফসি খাঁচা নির্মাণ

        খালি হাতে সাপ ধরলেন রবার্ট এফ কেনেডি জুনিয়র, ভাইরাল ভিডিও

        ইরানে আবারও মার্কিন হামলা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও নৌকা লক্ষ্যবস্তু

        মালদ্বীপে গুহায় ডাইভিং দুর্ঘটনায় নিহত ৪ ইতালিয়ানের মরদেহ দেশে ফেরত

নির্মাতা অমিতাভ রেজার রিকশা গার্লের জাপান যাত্রা

নির্মাতা অমিতাভ রেজার রিকশা গার্লের জাপান যাত্রা

‘রিকশা গার্ল আমার নির্মিত দ্বিতীয় সিনেমা। এ সিনেমাটি নিয়ে আমি বিশ্বের বিভিন্ন দেশের সিনেমা উত্সবে ঘুরেছি। প্রশংসার পাশাপাশি পেয়েছি অসংখ্য পুরস্কার। এবার সিনেমাটি জাপানের ওসাকা ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের প্রতিনিধত্ব করবে। এরই মধ্যে সিলেকশন হয়ে গেছে। আমরা ফেব্রুয়ারির শেষের দিকে জাপানের উদ্দেশে রওনা দেবো। আশা করি দেশের মানুষের জন্য সম্মান নিয়ে ফিরতে পারবো।’—রিকশা গার্লের জাপান যাত্রা প্রসঙ্গে কথাগুলো বলেন নির্মাতা অমিতাভ রেজা।

 

তিনি আরো জানান, এবার জাপানের ওসাকা ফিল্ম ফেস্টিভ্যালে একমাত্র বাংলাদেশি সিনেমা হিসেবে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে রিকশা গার্ল। আগামী ১ মার্চ ওসাকা শহরে উত্সবটির ১৯তম আসরের পর্দা উঠবে। চলবে ১০ মার্চ পর্যন্ত। এবারের উত্সবে দেশ-বিদেশের ১৯৭টি সিনেমা প্রদর্শিত হবে।

এদিকে সিনেমাটি বিদেশের মাটিতে প্রশংসিত ও পুরস্কৃত হলেও বাংলাদেশের প্রেক্ষাগৃহে এখনো মুক্তি পায়নি। সেই অপেক্ষার পালা কবে শেষ হবে জানতে চাইলে অমিতাভ রেজা বলেন, ‘পূর্ব পরিকল্পনা অনুযায়ী ফেব্রুয়ারির শেষ দিকে মুক্তি দিতে চাই। কারণ সামনে ঈদ। ঈদের আগেই দর্শককে আমি সিনেমাটি দেখাতে চাই। এবার আর তারিখ পেছানো হবে না। কারণ এ বছর আমার হাতে বেশ কিছু প্রজেক্ট রয়েছে যেগুলোর কাজ খুব শিগগিরই শুরু হবে।’

এছাড়া নতুন কাজ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘শিগগিরই হইচইয়ের একটি ওয়েব সিরিজের কাজ শুরু করবো। সিরিজটির গল্প তৈরি হয়ে গেছে। নাম এখনো ঠিক হয়নি। এছাড়া সরকারি অনুদানের একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছি।’ উল্লেখ্য, ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখিকা মিতালি পারকিনসের উপন্যাস অবলম্বনে রিকশা গার্ল নির্মাণ করেছেন অমিতাভ রেজা। এতে অভিনয় করেছেন নভেরা রহমান, মোমেনা চৌধুরী, চম্পা, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্র প্রমুখ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত