আপডেট :

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

আমেরিকান অভিনেতা কার্ল ওয়েদার্স মারা গেছেন

আমেরিকান অভিনেতা কার্ল ওয়েদার্স মারা গেছেন

জনপ্রিয় আমেরিকান অভিনেতা, নির্মাতা কার্ল ওয়েদার্স মারা গেছেন। ৭৬ বছর বয়সে অভিনেতা নিজ বাড়িতে ঘুমের মাঝেই মারা গেছেন।

 

সিএনএন-র প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার অভিনেতা কার্ল ওয়েদার্স এর ম্যানেজার ম্যাট লুবার এক বিবৃতিতে তার মৃত্যুর খবর জানান। তবে মৃত্যুর কোনো কারণ পাওয়া যায়নি।

বিবৃতিতে জানানো হয়েছে ‘দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে জানাচ্ছি যে কার্ল ওয়েদার্স মারা গেছেন। তিনি আলাদা ধরনের মানুষ ছিলেন তিনি অসাধারণ জীবন কাটিয়েছেন। সিনেমা, টেলিভিশন, শিল্প এবং খেলায় তার অবদানের মাধ্যমে পুরো বিশ্ব তাকে চেনে। তিনি একজন স্নেহশীল ভাই, বাবা, দাদা, সঙ্গী এবং বন্ধু ছিলেন।’

অভিনেতা ‘রকি’, ‘রকি টু’, ‘রকি থ্রি’ এবং ‘রকি ফোর’ এ অভিনয় করেছেন। তার চরিত্রের নাম ছিল অ্যাপোলো ক্রিড। সত্তরের দশকের শেষ থেকে আশির দশক পর্যন্ত অনেকগুলো অ্যাকশন ছবিতে অভিনয় করে প্রশংসা পেয়েছেন তিনি।

সম্প্রতি স্টার ওয়ার্স সিরিজে গ্রিফ কারগা চরিত্রে অভিনয় করে নতুন করে আলোচনায় ছিলেন তিনি। ‘দ্য ম্যানডালোরিয়ান’-এর জন্য এমি-তে মনোনয়নও পেয়েছেন অভিনেতা। গুণী এই শিল্পীর মৃত্যুতে শোক প্রকাশ করছেন ভক্তরা।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত