আপডেট :

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

গায়িকা সেলিন ডিওনকে নিয়ে ‘ডকুমেন্টারি’

গায়িকা সেলিন ডিওনকে নিয়ে ‘ডকুমেন্টারি’

অনেকদিন ধরেই সংগীত জগত থেকে আড়ালেই রয়েছেন ‘টাইটানিক’ এর গায়িকা সেলিন ডিওন। অসুস্থতার কারণে গান থেকে দুরে এই বিশ্বনন্দিত গায়িকা। তিনি বিরল স্নায়ুরোগে ভুগছেন। এই রোগটির নাম ‘স্টিফ পার্সন সিনড্রোম’। এর কারনে গানের জগতে ফেরাটা অনিশ্চিত হয়ে পরেছে প্রায়।

 

তবে গানের জগতে না ফিরতে পারলেও তার ভক্তদের কাছে ফিরে আসছেন সেলিন ডিওন। নির্মিত হতে যাচ্ছে তার জীবনী নিয়ে একটি ডকুমেন্টারি। যেখানে উঠে আসবে তার এই বিরল রোগও। সম্প্রতি এমনটাই জানিয়েছেন এই গায়িকা।

সিএনএন-এর প্রতিবেদন অনুসারে, ডিওনের গত এক বছরেরও বেশি সময়ের অজানা মুহূর্ত এবং তাঁর ব্যধি সম্পর্কিত তথ্য এই ডকুমেন্টারিতে উঠে আসবে বলে জানা গেছে। ‘আই অ্যাম: সেলিন ডিওন’ শিরোনামে নির্মিত হতে যাওয়া এই ডকুমেন্টারিটি পরিচালনা করবেন অস্কার-মনোনিত পরিচালক আইরিন টেলর এবং এটি প্রাইম ভিডিওতে প্রকাশিত হবে। 

২০২২ সালের ডিসেম্বরে সেলিন ডিওন নিজের অসুস্থতার খবর প্রকাশ্যে আনেন। গায়িকা জানিয়েছেন, গান গাওয়া বা মঞ্চে পারফরম করা তো দূর, তার স্বাভাবিক জীবনই ব্যাহত হয়ে গেছে এর ফলে। সে কারণেই তার গানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় তিনি। গত বছরের ডিসেম্বর থেকেই বিশ্রামে চলে যান গায়িকা।

‘টাইটানিক’ সিনেমার বিখ্যাত গান ‘মাই হার্ট উইল গো অন’-এর এই গায়িকার জীবনে এর আগেও অনেক ঝড় এসেছে। ২০১৪ সালে তার স্বামী রেনে অ্যাঞ্জেলিলের ক্যান্সারের সময় নিজের ক্যারিয়ার থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতি নিয়েছিলেন সেলিন।

তার এক বছর পর গায়িকা আবার গানের জগতে ফিরে আসেন। কিন্তু ২০১৬ সালে স্বামী অ্যাঞ্জেলিল ও ভাই ড্যানিয়েল ডিওনের মৃত্যুতে তিনি ফের গানের জগত থেকে নিজেকে সরিয়ে নেন। অবশেষে ২০১৯ সালে স্টুডিও অ্যালবাম ‘কারেজ’ নিয়ে প্রত্যাবর্তন করেন গায়িকা। অ্যালবামটিতে তার সঙ্গে আরো গেয়েছেন সিয়া, স্যাম স্মিথ ও ডেভিড গুয়েটার। এবার বিরল ব্যাধিতে পড়লেন গায়িকা। ভক্তরাও প্রত্যাশায় রয়েছেন গায়িকার সুস্থ হয়ে ফিরে আসার।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত