আপডেট :

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

শিল্পকলায় শ্রদ্ধায় সিক্ত আহমেদ রুবেল

শিল্পকলায় শ্রদ্ধায় সিক্ত আহমেদ রুবেল

শেষবার রাজধানীর সেগুনবাগিচার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হলেন জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেল। এর আগে অনেকবার শিল্পকলায় গিয়েছেন তিনি। তবে আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় সকালে তার যাওয়াটা ছিল অন্যরকম। তাকে আনা হয়েছিল নিথর দেহে, এটাই তার শেষবারের মতো শিল্পকলা ভ্রমণ। আর এই গুণী অভিনেতাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে আসেন সহকর্মী ও অনুরাগীরা।

ঢাকা থিয়েটারের উদ্যোগে লাশবাহী ফ্রিজারে করে সকাল ১১টার দিকে শিল্পকলা চত্বরে আনা হয় আহমেদ রুবেলের মরদেহ। গাড়ি থেকে নামানোর সঙ্গে সঙ্গে একে একে প্রত্যেকে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করেছেন অনুরাগী ও সহশিল্পীরা।

এ ছাড়াও আহমেদ রুবেলকে শ্রদ্ধা নিবেদন জানাতে আসে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক উপকমিটি, গ্রাম বাংলা থিয়েটার, অভিনয় শিল্পী সংঘ, সাংসদ ও চিত্রনায়ক ফেরদৌস।

ঢাকা থিয়েটারের পক্ষে নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, ১৯৮৭ সালে রুবেল ঢাকা থিয়েটারের যোগ দেয়। এরপর থেকে তিনি আমাদের সক্রিয় সদস্য। আজকের এই শ্রদ্ধা নিবেদন শুধু ঢাকা থিয়েটারের নয়, বরং তাকে বিদায় জানাচ্ছে দেশের সকল থিয়েটারকর্মী।

নির্মাতা মোর্শেদুল ইসলাম বলেন, যতজন শেখ মুজিবের চরিত্রে অভিনয় করেছেন আমার কাছে মনে রুবেলই পারফেক্ট ছিল। তার আত্মার শান্তি কামনা করছি। তাকে নিয়ে স্মৃতিচারণ করলে কথা বলে শেষ করা যাবে না।

আজ দুপুরে অভিনেতা আহমেদ রুবেলকে শেষ শ্রদ্ধা জানাবে চ্যানেল আই। এ বিষয়ে চ্যানেল আইয়ের পক্ষ থেকে জানানো হয়, আহমেদ রুবেলের মরদেহ দুপুর পৌনে একটার দিকে চ্যানেল আই প্রাঙ্গণে নিয়ে আসা হবে। শ্রদ্ধা নিবেদন শেষে চ্যানেল আই প্রাঙ্গণেই হবে অভিনেতার জানাজা।

এরপর অভিনেতার মরদেহ নিয়ে যাওয়া হবে হবে গাজীপুরে। সেখানে উত্তর ছায়াবীথি, জোড় পুকুরে আসর বাদ অভিনেতার দাফন হবে।

বুধাবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলের স্টার সিনেপ্লেক্সে নুরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’ সিনেমার বিশেষ প্রদর্শনী ছিল। এ প্রদর্শনীতেই যোগ দিতে উত্তরা থেকে নিজে গাড়ি চালিয়ে ভেন্যুতে এসেছিলেন আহমেদ রুবেল। নুরুল আলম আতিকে সঙ্গে নিয়ে কমপ্লেক্সের লিফটে উঠার সময় হুট করে অচেতন হয়ে পড়েন রুবেল। এরপর তাঁকে স্কয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসরা অভিনেতাকে মৃত ঘোষণা করেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত