আপডেট :

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

পুরস্কৃত হল ফারিণ ও তাঁর সিনেমা ফাতিমা

পুরস্কৃত হল ফারিণ ও তাঁর সিনেমা ফাতিমা

অভিনয় করে দেশে-বিদেশে অনেক মানুষের ভালোবাসা পেয়েছেন অভিনেত্রী। পেয়েছেন কিছু পুরস্কারও। এবার পুরস্কার পেলেন ইরান থেকে। দেশটির শহর তেহরানে চলছে ‘ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪’।

সেখানেই পুরস্কৃত হলেন ফারিণ ও তাঁর সিনেমা ফাতিমা।

বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক ধ্রুব হাসান। তিনি আজ কালের কণ্ঠকে বলেন, ‘আমাদের সিনেমা পুরস্কার পেয়ে আমরা আনন্দিত। আমাদের পরিশ্রম সার্থক হয়েছে।

এদিকে আজ সকালে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন ফারিন। সেখানে তিনি লেখেন, ‘ফাতিমা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তাঁকে ‘ইস্টার্ন ভিস্তা’ বিভাগে ক্রিস্টাল সিমোর্গ পুরস্কার দেওয়া হয়েছে। যদিও উপস্থিত না থাকায় নিজ হাতে পুরস্কারটি নিতে পারেননি তিনি।

তবে এমন অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে ফারিণ বলেন, ‘নিজের হাতে পুরস্কার পাওয়ার জন্য আরো এক দিন থাকতে পারলাম না

কিন্তু পরিচালক ধ্রুব হাসান ভাইয়া আমার পক্ষ থেকে পুরস্কারটি নিয়েছেন, এর চেয়ে আনন্দঘন মুহূর্ত হয় না। আমার কাজকে ভালোবাসার জন্য জুরিকে ধন্যবাদ। এবং তেহরানে আমি যে উষ্ণ অভ্যর্থনা পেয়েছি তার জন্য আপনাদের ধন্যবাদ। এটা সত্যিই একটি স্বপ্নের মুহূর্ত ছিল।’
ইরানের এই উৎসবে পুরস্কারের তালিকায় বাংলাদেশের আরো একটি যোগসূত্র রয়েছে।

তা হলো বাংলাদেশ ও গ্রিসের যৌথ প্রযোজনায় নির্মিত ‘মাইটি আফরিন: ইন দ্য টাইম অব ফ্লাডস’ ছবির জন্য সিনেমা স্যালভেশন বিভাগে ক্রিসটাল সিমোর্গ পুরস্কার পেয়েছেন এর নির্মাতা অ্যাঞ্জেলো রালিস। এর আগে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই ছবির জন্য বিশেষ জুরি পুরস্কার পেয়েছিলেন ছবির অভিনেত্রী আফরিন খানম।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত