আপডেট :

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

ছাড়পত্র পেল বাপ্পীর ‘৫৭০’

ছাড়পত্র পেল বাপ্পীর ‘৫৭০’

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়। নির্মম এই হত্যাকাণ্ডের পরবর্তী ৩৬ ঘণ্টার ঘটনাবলি নিয়ে নির্মিত হয়েছে ‘৫৭০’ শিরোনামের চলচ্চিত্র। দীর্ঘদিন সেন্সর বোর্ডে পড়ে থাকার পর অবশেষে সেন্সর ছাড়পত্র পেয়েছে সিনেমাটি।

চলচ্চিত্রটির কাহিনি, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক আশরাফ শিশির।

সিনেবাজ ফিল্মসের ব্যানারে চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন প্রতিষ্ঠানটির কর্ণধার শাম ইসলাম ও জ্যোৎস্না ইসলাম। গত ১১ ফেব্রুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে মুক্তির জন্য সনদপ্রাপ্ত হয়েছে।

৫৭০ চলচ্চিত্রে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী, প্রয়াত অভিনয়শিল্পী মাসুম আজিজ, স্বাধীন খসরু, কাজী রাজু, সুমনা সোমা, সুজাত শিমুল প্রমুখ। ছবিটি সম্পাদনায় ছিলেন সাব্বির মাহমুদ ও সামিউল আলম স্বপ্ন, প্রধান চিত্রগ্রাহক ছিলেন সমর ঢালী এবং সংগীত পরিচালনায় ছিলেন রাফায়েত নেওয়াজ।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত