আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

বিদায় নিচ্ছেন ইলিয়াস কাঞ্চন

বিদায় নিচ্ছেন ইলিয়াস কাঞ্চন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটির মেয়াদ প্রায় শেষ দিকে। আগামী ১৯ এপ্রিল সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন। তার আগেই জানা গেছে, আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বর্তমান কমিটির সভাপতি ইলিয়াস কাঞ্চন।

গতকাল শনিবার শিল্পী সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়। সেখানে ইলিয়াস কাঞ্চন জানান, অনেক দুঃখ নিয়ে সমিতি থেকে বিদায় নিচ্ছেন তিনি।

বরেণ্য এই অভিনেতার কথায়, ‘নির্বাচনের পর থেকে সমিতির একটা পদ নিয়ে সবাই মামলা মোকদ্দমা কত কিছু করেছেন। কিন্তু শিল্পী সমিতি ও শিল্পীদের স্বার্থ তো আলাদা জিনিস। এই বিষয়টাই কেউ বুঝতে চাইল না। আপনারা শিল্পীদের স্বার্থ কী করে ভুলে যান?’

তিনি আরও বলেন, ‘একটা দুঃখ নিয়ে সমিতি থেকে বিদায় নিচ্ছি। যেখানে ইলিয়াস কাঞ্চন সভাপতি; সেখানে তার পাশে আপনারা দাঁড়ান না! এই অসম্মান কিন্তু আমার একার নয়। সেই অসম্মান পুরো শিল্পী সমাজের, পুরো ইন্ডাস্ট্রির। সেই জিনিসটা যদি আপনাদের মাথায় না থাকে, তাহলে আমরা কেউ আমাদের সম্মানের জায়গাটা ধরে রাখতে পারব না।’

আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করলেও সব সময় সমিতি ও শিল্পীদের পাশে থাকবেন বলেও জানান ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, ‘এই শিল্পী সমিতি আমাদের সমিতি। আজকে আমি যা কিছু তার সবকিছু একজন শিল্পী হিসেবেই অর্জন করেছি, এই ইন্ডাস্ট্রি থেকেই অর্জন করেছি। সুখে-দুঃখে যখন প্রয়োজন তখন আমাকে পাবেন।’

যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করার আহ্বান জানিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘কারও কথা ও অর্থ দ্বারা প্ররোচিত হবেন না। টাকার লোভে পড়ে দুই বছরের জন্য এই ইন্ডাস্ট্রির সর্বনাশ করবেন না। সমিতি ও শিল্পীদের স্বার্থে যারা পরিপূর্ণভাবে কাজ করবে, তাদেরকেই নির্বাচন করবেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস


শেয়ার করুন

পাঠকের মতামত