আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

মুক্তি পেল ডেনিস ভিলেনিউভের ‘ডুন ২

মুক্তি পেল ডেনিস ভিলেনিউভের ‘ডুন ২

তিন বছর আগে প্রথম কিস্তি মুক্তির পর থেকেই অপেক্ষায় ছিলেন সিনেমাপ্রেমীরা। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে, ১ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ডেনিস ভিলেনিউভের ‘ডুন ২’। মুক্তির পরই দলে দলে প্রেক্ষাগৃহে ছুটেছেন ভক্তরা। মুক্তির পর বিশ্বব্যাপী ২০০ মিলিয়ন ডলার ব্যবসা করেছে ছবিটি।

সিনেমার প্রাণভোমরা পল অট্রেডেস চরিত্রটি, প্রতিশোধের নেশায় মরিয়া সে। তার পরিবারকে যারা হত্যা করেছে, দলবল নিয়ে তাদের শিক্ষা দিতে চায় পল। এই নিয়ে এগিয়েছে দ্বিতীয় কিস্তির গল্প। সিনেমাটি তৈরি হয়েছে ফ্রাঙ্ক হারবার্টের একই নামের বিশ্বখ্যাত উপন্যাস অবলম্বনে।

পল চরিত্রে অভিনয় করেছেন হালের আলোচিত তরুণ অভিনেতা টিমোথি শ্যালামে, অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে জেনডায়া, রেবেকা ফার্গুসন, অস্টিন বাটলার, ফ্লোরেন্স পিউ, লি সেডক্সের মতো তারকাদের।

মুক্তির পর প্রথম দিন থেকেই বক্স অফিসে ভালো করছে ‘ডুন ২’, জুটছে সমালোচকদের প্রশংসাও। সমালোচকেরা বলছেন, পরিচালক যেভাবে গল্পের সঙ্গে অ্যাকশন, আবহ সংগীত মিলিয়ে দৃশ্যকল্প তৈরি করেছেন, সেটা মনে রাখার মতো। গত বছরটা ছিল মার্ভেল সিনেমার জন্য দুঃস্বপ্নের মতো। প্রেক্ষাগৃহগুলো সেভাবে ব্যবসাও করতে পারেনি। মনে করা হচ্ছে, ডুন ২-এ হলের মালিকেরা নতুন করে আশা পাবেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত