আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

ভোটে দাঁড়াচ্ছেন রচনা ব্যানার্জি

ভোটে দাঁড়াচ্ছেন রচনা ব্যানার্জি

এবার ভোটের লড়াইয়ে নামছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি। কয়েক মাস পর হতে যাওয়া ভারতের লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিট নিয়ে ভোটে অংশ নেবেন তিনি বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।

গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী লোকসভা নির্বাচনে সংসদ সদস্য পদে প্রার্থী হবেন অভিনেত্রী রচনা ব্যানার্জি। পূর্ব মেদিনীপুরের কাঁথি বা তমলুক থেকে প্রার্থী হতে পারেন তিনি। আপাতত অপেক্ষা তুরুপের তাস বাইরে আসার। আগেরবারের লোকসভা ভোটের চমক ছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী, নুসরাত জাহান; এবারের সংযোজন রচনা ব্যানার্জি।

কয়েক দিন আগে রচনা ব্যানার্জি সঞ্চালিত ‘দিদি নাম্বার ১’ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার আগে নবান্ন উৎসবে হাজির হয়েছিলেন রচনা। ওই সময় থেকে গুঞ্জন চাউর উড়ছে, তৃণমূলের রাজনীতিতে যোগ দিতে যাচ্ছেন রচনা। তবে এ বিষয়ে এখনো দল কিংবা রচনা কোনো ঘোষণা দেননি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত