আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

মিস ওয়ার্ল্ডের মুকুট ক্রিস্টিনা পিসকোভার

মিস ওয়ার্ল্ডের মুকুট ক্রিস্টিনা পিসকোভার

মিস ওয়ার্ল্ড ২০২৪ এর খেতাব জিতে নিলেন চেক প্রজাতন্ত্রের প্রতিযোগী ক্রিস্টিনা পিসকোভা। শনিবার (৯ মার্চ) ভারতের মুম্বাইয়ে আয়োজিত হয় প্রতিযোগিতার গ্র্যান্ড ইভেন্ট। সেখানে বিজয়ী হিসেবে নাম ঘোষণার সঙ্গে ক্রিস্টিনার মাথায় মুকুট পরিয়ে দেন ২০২২ সালের বিজয়ী ক্যারোলিনা বিলস্কা।

সৌন্দর্যের মানদণ্ডে বিশ্বের ১১৯ জন প্রতিযোগীকে পেছনে ফেলে সেরার মুকুট জয় করা ক্রিস্টিনা পিসকোভা পেশায় একজন মডেল। ১৯৯৯ সালের ১৯ জানুয়ারি চেক প্রজাতন্ত্রের ট্রিনেচ শহরে জন্ম এ সুন্দরীর। আর বেড়ে ওঠা রাজধানী প্রাগে।

ক্রিস্টিনা সুন্দরী প্রতিযোগিতায় পা রাখেন ২০২২ সালে। সেবার মিস চেক রিপাবলিক খেতাব জিতে নেন তিনি। এর মধ্য দিয়েই বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার মঞ্চে আসা তার। আর এসেই দেশের জন্য এনে দেন এক অনন্য সম্মান।

ক্রিস্টিনার হাত ধরে এবার দ্বিতীয়বারের মতো মিস ওয়ার্ল্ড খেতাব জেতার সম্মান অর্জন করলো চেক প্রজাতন্ত্র। এর আগে ২০০৬ সালে মিস ওয়ার্ল্ডের মুকুট পড়েছিলেন তারই স্বদেশি তাতানা কুচারোভা।

কেবল বাহ্যিক সৌন্দর্যই নয়, বরং শিক্ষাগত যোগ্যতাও তাক লাগানোর মতো ক্রিস্টিনার। প্রাগের বিখ্যাত চার্লস ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে পড়াশোনা করছেন এ সুন্দরী। সঙ্গে ম্যানেজমেন্ট স্টাডিজও চালিয়ে যাচ্ছেন ইন্সব্রুকের এমসিআই ম্যানেজমেন্ট সেন্টার থেকে।

দীর্ঘ ২৮ বছর পর ভারতের মাটিতে আয়োজন হয়েছে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার। ফলে এবারের আয়োজনের শুরু থেকেই ভারতজুড়ে ছিল দারুণ উন্মাদনা। ১২ জন বিচারকের প্যানেল ছিল এবারের প্রতিযোগিতায়। তার মধ্যে ছিলেন কৃতী শ্যানন, পূজা হেগড়ের মতো নামী বলিউড অভিনেত্রীরা।

এছাড়াও ছিলেন মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের সিইও জুলিয়া এলভিন মর্লি, অমৃতা ফড়নবীশ, সাজিদ নাদিয়াদওয়ালা, হরভজন সিং, রজন শর্মা, জামিল সইদ, বিনিত জৈন। উপস্থিত ছিলেন ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড মানষী চিল্লারও।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত