আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

মারা গেছেন ইমেট

মারা গেছেন ইমেট

ছবিঃ এলএবাংলাটাইমস

হলিউড অভিনেতা এম ইমেট হ্যালশ মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। অভিনেতার দীর্ঘদিনের ম্যানেজার স্যানডি জোসেফ মৃত্যুর তথ্য গণমাধ্যমে জানিয়েছেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এই অভিনেতা। গত মঙ্গলবার হাসপাতালে কার্ডিয়াক অ্যারেস্টে তাঁর মৃত্যু হয়। খবর ভ্যারাইটি।

এ্যামেট অ্যাকশন ও বৈজ্ঞানিক কল্পকাহিনি সিনেমা ‘ব্লেড রানার’, কোহেন ব্রাদার্সদের ‘ব্ল্যাড সিম্পল’, কমেডি ও রোমান্টিক ‘মাই ব্রেস্ট ফ্রেন্ডম ওয়েডিং’সহ একাধিক সিনেমায় অভিনয় করে নজর কাড়েন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি ১৫০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন। কখনো গোয়েন্দা, কখনো অফিসের বস, বন্ধু বা কমেডিয়ান চরিত্রে দর্শকদের বিনোদন দিতেন। তিনি তরুণ নির্মাতাদের সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করতেন।

নিজের গল্পগুলোই তিনি চরিত্রের মধ্যে ধারণ করতে পছন্দ করতেন। এই নিয়ে তাঁর সেরা উক্তির একটি, ‘কাজের সময় আমার কোনো অহংকার নেই। মানুষ আমার কাজ সম্পর্কে জানে, কিন্তু তারা আমাকে জানে না আমি কে? আমি সব সময় মজা করি, যা আমার চরিত্রের মধ্যে লুকিয়ে রাখি।’

তিনি অভিনয়ের জন্য আমেরিকান একাডেমি অব ড্রামাটিক আর্টস ইন নিউইয়র্কে ভর্তি হন। পরে তিনি অনেক মঞ্চনাটকে অভিনয় করেছেন। একসময় ঠিক করেন মঞ্চনাটকের বাইরে অভিনয় করবেন না। যে কারণে তিনি দীর্ঘদিন চাকরিও করেছেন। পরে অভিনয়ে নিয়মিত হন। টিভি নাটক থেকেই সিনেমায় নাম লেখান।

১৯৬৮ সালে প্রথম ‘দ্য ডক্টরস’ টেলিভিশন সিরিজে অভিনয় শুরু করেন। এক বছর পর থেকে অভিনয় নিয়মিত হন। পরে তাঁকে কোহেন ব্রাদার্সসহ একাধিক গুণী নির্মাতাদের সঙ্গে দেখা গেছে। কোহেন ব্রাদার্সের ‘ব্ল্যাড সিম্পল’ সিনেমায় অভিনয় করে প্রধান অভিনয়শিল্পী চরিত্রে ফিল্ম ইন্ডিপেনডেন্ট স্পিরিট অ্যাওয়ার্ড পুরস্কার জয় করেন। তিনি ১৯৩৫ সালে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত