আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

মাহিকে নিয়ে নির্মিত হচ্ছে লেডি অ্যাকশন ছবি

মাহিকে নিয়ে নির্মিত হচ্ছে লেডি অ্যাকশন ছবি

মাহিকে নিয়ে নির্মিত হচ্ছে লেডি অ্যাকশন ছবি

২০১৪ সালের শুরুতে ইফতেখার চৌধুরীর পরিচালনায় লেডি অ্যাকশন ধাঁচের ছবি ‘অগ্নি’ মুক্তি পেয়েছিল। এতে অভিনয় করেছিলেন এ সময়ের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। এবার মাহিকে নিয়ে আবারো নির্মিত হচ্ছে লেডি অ্যাকশন ছবি। আর এ ছবিটি নির্মাণ করতে যাচ্ছেন রাজু চৌধুরী।

রাজু চৌধুরী বলেন, ‘কমল সরকারের লেখা ফুল অ্যাকশন ধাঁচের গল্পে নাম ঠিক না হওয়া এই ছবিটির শুটিং চলতি বছর মাঝামাঝি সময়ে শুরু করার ইচ্ছা রয়েছে। মাহিকে চিন্তা করে গল্প লেখা হয়েছে। এমনকি মাহির সাথে চূড়ান্ত কথাও হয়েছে। কিন্তু এখনো চুক্তিবদ্ধ করা হয়নি।

তিনি জানান, অল্প কিছুদিনের মধ্যেই মাহিসহ ছবির বাকি শিল্পী নির্বাচনের কাজ সম্পন্ন করবো। দু’একদিনের মধ্যেই ছবিটির নাম নিবন্ধন করবো পরিচালক সমিতিতে।’

সম্প্রতি মাহি অভিনীত ‘কৃষ্ণপক্ষ’ মুক্তি পেয়েছে। মেহের আফরোজ শাওনের পরিচালনায় ছবিটিতে মাহির বিপরীতে রয়েছেন রিয়াজ। এছাড়াও বদিউল আলম খোকনের পরিচালনায় ‘হারজিৎ’সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ রয়েছেন মাহি। কিছুদিনের মধ্যে সেগুলোর কাজও শুরু হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত