আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্যের জন্য স্ত্রীর পিটুনিও খেয়েছিলেন ইমরান হাশমি

সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্যের জন্য স্ত্রীর পিটুনিও খেয়েছিলেন ইমরান হাশমি

ছবিঃ এলএবাংলাটাইমস

বলিউডে ‘সিরিয়াল কিসার’ হিসেবে পরিচিতি পাওয়া ইমরান হাশমি ৪৫তম জন্মবার্ষিকী আজ। ‘ফুটপাত’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয়েছিল তাঁর।
২০০৪ সালে মুক্তি পাওয়া ‘মার্ডার’ ছবিটি তাঁকে অন্য রকম পরিচিতি এনে দেয়। তাঁর সাফল্যের ঝুলিতে একে একে এসে যোগ হয় ‘গ্যাংস্টার’, ‘কলিযুগ’, ‘রাজ থ্রি’র মতো ছবিগুলো। পাশাপাশি উত্তাল চুম্বনদৃশ্যে অভিনয়ের জন্য ছড়িয়ে পড়ে ইমরানের কুখ্যাতি। তাঁর মতো করে পর্দায় চুম্বনের সাবলীল অভিনয় আর কেউ করতে পারেন না। তবে এ জন্য কম ঝামেলা পোহাতে হয়নি তাঁকে। এমনকি মারও খেতে হয়েছে স্ত্রীর কাছে।

১৯৭৯ সালের ২৪ মার্চ মুম্বাইয়ে জন্ম ইমরানের। তাঁর বাবার নাম আনোয়ার হাশমি, মায়ের নাম মাহিরা হাশমি। ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই’, ‘সাংহাই’-এর মতো ছবিতে দুর্দান্ত অভিনয় করে তিনবার ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন ইমরান।

১৮ বছরের ক্যারিয়ারে ৪০টি বেশি ছবিতে কাজ করেছেন তিনি। তবে ‘মার্ডার’-এর পর তাঁকে আর পিছে ফিরে তাকাতে হয়নি। এমন কোনো ছবি নেই, যেখানে তিনি তাঁর নায়িকাকে চুমু খাননি।

এ কারণে অনেকে আবার মজা করে ইমরান হাশমি না বলে ‘ইমরান কিসমি’ নামেও ডাকেন। অবশ্য ২০১১ সালের ছবি ‘ডার্টি পিকচার’-এরপর একটু একটু করে নিজেকে বদলাতে শুরু করে ইমরান।

২০১২ সালে মুক্তি পাওয়া ‘রাজ থ্রি’ ছবিতে ইমরানের সঙ্গে বিপাশা বসুর ছিল এক দীর্ঘ চুম্বনদৃশ্য । বলিউডে এত দীর্ঘ চুম্বনদৃশ্য আগে কখনো দেখা যায়নি। এক সাক্ষাৎকারে ইমরান বলেছিলেন, তাঁর স্ত্রী পারভিন সাহসী চুম্বনের এসব দৃশ্য পছন্দ করতেন না। নিজের স্বামী পর্দায় অন্য নারীকে চুমু খাচ্ছে, সেটা মেনে নিতে পারতেন না পারভিন। এসব দৃশ্যে খুবই অসন্তুষ্ট হতেন ইমরানপত্নী।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত