আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

কে হচ্ছেন নতুন বন্ড

কে হচ্ছেন নতুন বন্ড

ছবিঃ এলএবাংলাটাইমস

বিপত্তিটা যে হবে, সেটা অনুমিতই ছিল। কারণ, নতুন জেমস বন্ড খুঁজে পাওয়া তো আর সহজ কথা নয়। নতুন কাউকে খোঁজার ঝক্কি এড়াতেই তো ড্যানিয়েল ক্রেগকে আবারও জেমস বন্ড চরিত্রে অভিনয়ে রাজি করানো হয়। তা–ও তাঁর অভিনীত শেষ বন্ড সিনেমা ‘নো টাইম টু ডাই’ মুক্তি পেয়েছে তিন বছর হয়ে গেছে। এখন ২৬তম বন্ড সিনেমার আগে নতুন বন্ড কে হন, তা নিয়ে চলছে প্রবল জল্পনা।

১৬ বছরে পাঁচটি জেমস বন্ড সিনেমায় অভিনয়ের পর সরে দাঁড়িয়েছেন ড্যানিয়েল ক্রেগ। এই ব্রিটিশ অভিনেতার জুতায় পা গলাবেন কে? সম্ভাব্য বন্ড হিসেবে হেনরি ক্যাভিল, অ্যারন টেলর-জনসন, কিলিয়ান মার্ফি থেকে শুরু করে অনেকেরই নাম শোনা যাচ্ছে।

এর মধ্যে কিছুদিন আগে প্রবল গুঞ্জন শোনা যায়, জেমস বন্ড সিনেমায় গুপ্তচরের চরিত্রে দেখা যাবে ‘অ্যাভেঞ্জার্স’ তারকা অ্যারন টেলর-জনসনকে।

এ বিষয়ে সত্যাসত্য জানতে বিবিসি যোগাযোগ করে সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান ও অভিনেতার সঙ্গে। টেলর এ বিষয়ে মন্তব্য না করলেও প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত একটি সূত্র বিবিসিকে জানায়, অ্যারন টেলর-জনসনের বন্ড হওয়ার খবর সঠিক নয়। যদিও এর আগে নুমেরো সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে জেমস বন্ড সিনেমায় অভিনয় করা নিয়ে অভিনেতা বলেন, ‘মানুষ যে আমাকে চরিত্রটিতে দেখতে চায়, এটা দারুণ ব্যাপার। এটাকে আমি প্রশংসা হিসেবেই নিচ্ছি।’

এর আগে বন্ড হিসেবে বহুবারই শোনা গেছে হেনরি ক্যাভিলের নাম। ২০২০ সালে জিকিউ সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা নিজেই বলেছিলেন, ‘অবশ্যই বন্ড চরিত্রে অভিনয় করতে চাই, এটা হবে খুবই রোমাঞ্চকর ব্যাপার।’

নতুন বন্ড হওয়ার দৌড়ে আছেন ব্রিটিশ অভিনেতা ড্যামসন ইদ্রিসও। তিনিও সম্ভাব্য বন্ড অভিনেতাদের মধ্যে সবচেয়ে কম বয়সী। ৩২ বছর বয়সী এই অভিনেতা টিভি সিরিজ স্নোফল দিয়ে পরিচিতি পান। এ ছাড়া নেটফ্লিক্সের সায়েন্স ফিকশন অ্যাকশন সিনেমা ‘আউটসাইট দ্য ওয়্যার’-এও দেখা গেছে তাঁকে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত