আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’

‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’

আগামী ২৯ মার্চ কলকাতার বিলাসবহুল আইটিসি রয়েল বেঙ্গলে বসছে ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’ এর আসর। ২০২৩ সালে টালিউডে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্য থেকে বেছে নেওয়া হবে সেরাদের। ওপার বাংলার পাশাপাশি এবারের মনোনয়ন তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের পাঁচজন তারকা। যারা টালিউডের বিভিন্ন সিনেমার সঙ্গে গত বছর সম্পৃক্ত ছিলেন।

হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, পাঁচজন হলেন- জয়া আহসান, অপি করিম, সোহেল মণ্ডল, তাসনিয়া ফারিণ ও কণ্ঠশিল্পী মাহতিম সাকিব। এদের মধ্যে জয়া আহসান ২টি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন।

ফিল্ম ফেয়ারে দুটি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন জয়া আহসান। ‘দশম অবতার’ সিনেমার জন্য কেন্দ্রীয় চরিত্রে সেরা অভিনেত্রী ও ‘অর্ধাঙ্গিনী’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী ক্যাটাগরিতে তিনি মনোনয়ন পেয়েছেন।

জয়ার সঙ্গে সেরা অভিনেত্রীর মনোনয়ন তালিকায় আরও আছেন কোয়েল মল্লিক, চূর্ণী গাঙ্গুলি, ঋতাভরী চক্রবর্তী, স্বস্তিকা মুখার্জি ও শোলাঙ্কি রায়। আর পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে তাকে অনসূয়া মজুমদার, অপরাজিতা আঢ্য, মল্লিকা মজুমদার ও শ্রাবন্তী চ্যাটার্জির সঙ্গে লড়তে হবে।

সমালোচকদের রায়ে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের দুই অভিনেত্রী অপি করিম ও তাসনিয়া ফারিণ। তারা অপি করিম চৌধুরী পরিচালিত যৌথ প্রযোজনার ‘মায়ার জঞ্জাল’ সিনেমার জন্য মনোনয়ন পেয়েছেন। অন্যদিকে তাসনিয়া ফারিণ অতনু ঘোষের ‘আরও এক পৃথিবী’র জন্য মনোনয়ন পেয়েছেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত