আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

রিকশাওয়ালাদের গেম শো

রিকশাওয়ালাদের গেম শো

কয়েক দিন আগেই এসেছে ট্রেলারটি। উপস্থাপকের চেয়ারে নীল হুরেরজাহান। তাঁর সামনের আসনে বসে আছেন একজন রিকশাওয়ালা। উপস্থাপকের প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছেন তিনি।

তার সাবলীল উত্তরে সহজেই চোখ আটকে যায় যে কারো।

আজ জানা গেল ‘কাজের মানুষ’ নামে নতুন একটি রিয়ালিটি শোর ট্রেলার ছিল এটি। এই ঈদে সমাজের খেটে খাওয়া মানুষদের নিয়ে একটি গেম শো আয়োজন করেছে ওটিটি প্ল্যাটফরম বঙ্গ। ‘কাজের মানুষ’ নামের এই গেম শোটির প্রচার শুরু হবে আগামী ২৯ মার্চ থেকে।

ভিন্ন রকমের এই গেম শোর প্রথম সিজন হচ্ছে নগরীর রিকশাওয়ালাদের নিয়ে। বিভিন্ন প্রশ্নের উত্তর, খেলা, গান, নাচসহ বিনোদনমূলক সব কর্মকাণ্ডের মধ্য দিয়ে এই চলেছে এই শো। প্রতিটি শোতে রয়েছে পয়েন্ট, রয়েছে একাধিক প্রতিযোগী। যার পয়েন্ট সবচেয়ে বেশি তিনিই হবেন বিজয়ী।

টপ স্কোরার তিনজন পাবেন পুরস্কার একটি করে নতুন রিকশা।

সম্পূর্ণ নতুন এই শো নিয়ে বঙ্গর চিফ কন্টেন্ট অফিসার মুশফিকুর রহমান মঞ্জু বলেন, “বঙ্গ সব সময়ই তার দর্শকদের জন্য নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করে। ‘কাজের মানুষ’ সে রকমই একটা শো। এখানে আমরা সমাজের নিম্নবিত্ত খেটে খাওয়া মানুষের বিনোদনের জন্য একটি গেম শোর আয়োজন করেছি। সেখানে শুধু খেলা না, আমরা একাত্ম হয়েছি তাদের জীবনের সাথে।

শুনেছি তাদের কথা, জেনেছি তাদের গল্প। তাই শুধু এটুকুই বলব যে সুখ, দুঃখ, হাসি, মজা, কান্না…সব মিলিয়ে ‘কাজের মানুষ’ খুব সুন্দর একটি অনুষ্ঠান হয়েছে। আশা করি ঈদের এই মৌসুমে আমাদের দর্শকদের শোটি খুব ভালো লাগবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত