আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

পাপারাজ্জিকে ঘুষি: টেলর সুইফটের বাবার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি পুলিশ

পাপারাজ্জিকে ঘুষি: টেলর সুইফটের বাবার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি পুলিশ

ছবিঃ এলএবাংলাটাইমস

চলমান ‘দ্য ইরাস ট্যুর’-এর অংশ হিসেবে গত ২৭ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার সিডনিতে পারফর্ম করেন টেলর সুইফট। তাঁর কনসার্ট শেষ হওয়ার পর অভিযোগ ওঠে, পাপারাজ্জিকে হেনস্তা করেছেন টেলর সুইফটের বাবা স্কট সুইফট। এক মাস তদন্তের পর অস্ট্রেলিয়ার পুলিশ জানিয়েছে, তারা স্কট সুইফটের বিরুদ্ধে আর কোনো ব্যবস্থা নিচ্ছে না।

স্কট সুইফটের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি দুই পাপারাজ্জিকে শারীরিকভাবে হেনস্তা করেছেন। হেনস্তার শিকার একজন বেন ম্যাকডোনাল্ড জানান, স্কট সুইফট তাঁকে মুখে ঘুষি মেরেছিলেন, তবে তাঁর কোনো চিকিৎসার প্রয়োজন হয়নি।

ওই ঘটনার পর তিনি বলেছিলেন, ‘আমি ২৩ বছর ধরে কাজ করছি, এমন ঘটনা কখনোই ঘটেনি।’

ওই ঘটনার পর সুইফটের মুখপাত্র জানান, দুই ব্যক্তি আক্রমণাত্মক ভঙ্গিতে সুইফটের দিকে তেড়ে আসছিলেন।

তবে মাসব্যাপী তদন্ত শেষে নিউ সাউথ ওয়েলস পুলিশ গতকাল মঙ্গলবার জানিয়েছে, গায়িকার বাবার বিরুদ্ধে তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না।

গত বছরের ১৭ মার্চ শুরু হয় টেলর সুইফটের বহুল আলোচিত ‘দ্য ইরাস ট্যুর’। কনসার্ট ট্যুরটি শেষ হবে আগামী ৮ ডিসেম্বর, কাডার ভ্যাঙ্কুভারে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত