আপডেট :

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

চার বছর পর অপির কত্থক

চার বছর পর অপির কত্থক

চার বছর পর মঞ্চে কত্থকনাচ করলেন অপি করিম। রাজধানীর ডেইলি স্টার-বেঙ্গল আর্টস প্রিসিঙ্কটে বেঙ্গল ফাউন্ডেশন আয়োজন করেছে ‘শাস্ত্রীয় নৃত্য-উপলব্ধি’ শিরোনামে ধারাবাহিক অনুষ্ঠান। গত মঙ্গলবার সন্ধ্যায় ছিল এই আয়োজনের দ্বিতীয় অনুষ্ঠান। এখানে কত্থকনাচের উৎপত্তি, ইতিহাসসহ বিভিন্ন ধারা সম্পর্কে আলোকপাত করেন শর্মিলা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে প্রদর্শন করা হয় কত্থকনাচ। অনুষ্ঠানে শর্মিলা বন্দ্যোপাধ্যায়কে সহযোগিতা করেন অপি করিম। এই অনুষ্ঠানে তিনি কত্থকনাচ পরিবেশন করেন। আরও নাচ করেছেন তাহনিনা ইসলাম, স্নাতা শাহরীন, মনিরা পারভিন ও মেহরাজ হক। নৃত্য পরিচালনা করেন কাজী রকিবুল হক। তবলায় ছিলেন সৈয়দ মেহের হোসেন।অপি বলেন, ‘আমি দীর্ঘদিন কত্থকনাচ শিখেছি শিবলী মহম্মদের কাছে। পড়াশোনা, শিক্ষকতা আর নানা কাজের চাপে অনেক দিন নাচ থেকে দূরে ছিলাম। এখন আবার নিয়মিত চর্চা করছি। আসলে শাস্ত্রীয় নাচ নিয়মিত চর্চা করতে হয়। চর্চা ছাড়া মঞ্চে এ ধরনের নাচ করা ঠিক না। আমিও করিনি।’মঞ্চে নিয়মিত শাস্ত্রীয় নাচের অনুষ্ঠান প্রসঙ্গে অপি বলেন, ‘বিশেষ দিনগুলোতে বিভিন্ন টিভি চ্যানেলে নাচের অনুষ্ঠান প্রচার করা হয়। তখন আমাদের আমন্ত্রণ জানানো হয়। তা ছাড়া মঞ্চে কিন্তু সেই অর্থে নাচের কোনো অনুষ্ঠান হয় না বললেই চলে। আর এ ধরনের অনুষ্ঠান নিজে থেকে আয়োজন করাও সম্ভব না। এই দুঃখবোধটা সব সময়ই কাজ করে। তাই যখনই মঞ্চে শাস্ত্রীয় নাচ করার সুযোগ পাই, তখন আর লোভ সামলাতে পারি না।’২৭ নভেম্বর শুরু হচ্ছে ‘বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব ২০১৪’। পাঁচ দিনের এই উৎসব উপলক্ষে বেঙ্গল ফাউন্ডেশন আয়োজন করেছে অনুষ্ঠানটি।

শেয়ার করুন

পাঠকের মতামত