আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

অভিনয় জীবনে প্রথমবারের মতো কানের রেড কার্পেটে হাঁটলেন বলিউডের কিংবদন্তী অভিনেতা নাসিরুদ্দিন শাহ

অভিনয় জীবনে প্রথমবারের মতো কানের রেড কার্পেটে হাঁটলেন বলিউডের কিংবদন্তী অভিনেতা নাসিরুদ্দিন শাহ

‘কান চলচ্চিত্র উৎসব’ এর ৭৭তম আসরে রেড কার্পেটে অভিনয় জীবনে প্রথমবারের মতো হাঁটলেন বলিউডের কিংবদন্তী অভিনেতা নাসিরুদ্দিন শাহ। উৎসবে চতুর্থ দিনে নাসিরুদ্দিন শাহ্‌র ‘মন্থন’ সিনেমাটি প্রদর্শিত হয়েছে ‘কান ক্লাসিকে’। চার যুগ আগে অভিনয় করেছিলেন ‘মন্থন’ সিনেমায়। সেটি ছিল নাসিরুদ্দিন শাহ্‌ অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র। 


হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার কান চলচ্চিত্র উৎসবে শ্যাম বেনেগালের ‘মন্থন’ প্রদর্শিত হয়। এদিন ‘মন্থন‘র অভিনেতা-অভিনেত্রী নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ এবং প্রতীক বাব্বর কানের রেড কার্পেটে হাঁটেন। এছাড়া সিনেমাটির স্ক্রিনিংয়েও অংশ নিয়েছিলেন তারা। 


 
বিশেষ স্ক্রিনিংয়ের জন্য নাসিরুদ্দিন শাহর পরনে ছিলো ক্রিম রঙের শেরওয়ানি। ল্যাভেন্ডার ব্লাউজের সঙ্গে সোনালি শাড়িতে বরের পাশে হাঁটেন রত্না পাঠক শাহ। প্রতীক একটি কালো স্যুট বেছে নিয়েছিলেন এই বিশেষ দিনের জন্য। এবং তার গলায় ছিল একটি স্কার্ফ, ছিল যা তার প্রয়াত মা, অভিনেত্রী স্মিতা পাতিলের।

 
এদিকে, ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশন তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মন্থনের স্ক্রিনিং থেকে কিছু ছবি শেয়ার করেছেন। আর ক্যাপশনে লেখেছে, ‘এটি সত্যিই একটি স্মরণীয় সন্ধ্যা ছিল কারণ এফএইচএফ-এর ‘মন্থন’ রিস্টোরেশন গতকাল ফেস্টিভাল ডি কান ২০২৪-এ প্রিমিয়ার হয়েছিল, নাসিরুদ্দিন শাহের জন্য স্ট্যান্ডিং ওভেশন এবং দর্শকদের অনেক প্রশংসা দিয়ে শেষ হয়েছিল। শ্যাম বেনেগাল যদি এই মুহূর্তটি উপভোগ করার জন্য আমাদের সাথে থাকতেন!’

ব্রুট ইন্ডিয়ার সঙ্গে কথা বলার সময় নাসিরুদ্দিনকে বলতে শোনা গেল, ‘এটা আমার অবাস্তব মনে হয়েছিল। আমি সবসময় ভিডিওতে বা ছবিতে রেড কার্পেট অনুষ্ঠান দেখেছি। 

আমি স্বপ্নেও ভাবিনি আমি এবং আমার স্ত্রী এটিকে উপভোগ করতে পারব। এটি একটি আবেগপূর্ণ অভিজ্ঞতা ছিল আমাদের জন্য। কারণ, এই সিনেমায় থাকা আমার অনেক বন্ধু, শিক্ষক, কেউই আর আমাদের সঙ্গে নেই।’

‘মন্থন’ শ্যাম বেনেগাল এবং খ্যাতমান নাট্যকার বিজয় তেন্ডুলকর সহ-রচনা করেছিলেন এবং এতে টাকা ঢেলেছিল ৫ লক্ষ কৃষক। তারা প্রত্যেকে এই সিনেমার জন্য সেই সময় ২ টাকা করে দিয়েছিলেন। 

গুজরাটের দুগ্ধখামারীদের ওপর কর্পোরেট আগ্রাসন ঘিরে বর্ষীয়ান নির্মাতা শ্যাম বেনেগালের ধ্রুপদি এই সিনেমাকে সম্মান জানিয়ে এই বিভাগে ঠাঁই দিয়েছে কান চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত