আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

নিজের জেদ, প্রজ্ঞা, পরিশ্রমের ফল আসবেই

নিজের জেদ, প্রজ্ঞা, পরিশ্রমের ফল আসবেই

নিজের জেদ, প্রজ্ঞা, পরিশ্রমের ফলটা আসবেই। দেরিতে বা খুব সহসা। কিন্তু সাফল্য ধরা দেবেই। তা যেন প্রমাণ করে ছাড়লেন অভিনেত্রী বাঁধন। ‘এদেশে নারী প্রধান চরিত্রে আমাকে নিয়ে কে ভাববে? কার এত সাহস?’ কিছুদিন আগেও বাঁধন এ রকম কথা আক্ষেপ করে বলছিলেন একাধিক গণমাধ্যমে। একই সাথে নিজেও নিজের পথ থেকে এতটুকুও সরেননি, কম্প্রোমাইজ করেননি গতানুগতিক চরিত্রে নিজেকে। মরিয়ম, গুটি, খুফিয়ার পর এ যেন অন্য এক তারকা হিসেবে নিজেকে প্রমাণ করতে চলেছেন এষা মার্ডার মুভিতে। একই সাথে ফিমেল প্রটাগনিস্ট ছবি হয় না এদেশে, সেই ট্যাবুও ভাঙলেন।


ছবিটির নির্মাতা সানী সানোয়ার। এই ছবিটি সফল হওয়া খুব জরুরি। শুধু বাঁধনের জন্য না। বরং সকল নারী অভিনেতার জন্য ভীষণ জরুরি ছবিটির ব্যবসায়িক সফলতা। ঈদুল ফিতরে সিনেমা হলে আসার কথা ছিল জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের সিনেমা ‘এশা মার্ডার: কর্মফল’। তবে সে সময় টিজার প্রকাশ করে জানানো হয়, ঈদুল ফিতরে নয়, ছবিটি আসতে চলেছে ঈদুল আজহায়! সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই আজ প্রকাশ পেয়েছে ‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমার পোস্টার। টিজারে যেমন চৌকস পুলিশ অফিসার চরিত্রে দেখা দিয়ে প্রশংসা পেয়েছিলেন বাঁধন, অফিশিয়াল পোস্টারেও তেমন ভঙ্গিতে হাজির হয়েছেন এই তারকা। চোখে মুখে ক্রোধ, হাতে রিভলবার, পুলিশ অফিসার হিসেবে অপরাধীর প্রতি তার মনোভাবকেই তুলে ধরা হয়েছে। পোস্টারটি শেয়ার করে ফেসবুকের ক্যাপশনে বাঁধন লিখেছেন, ‘খুনসহ ধর্ষণের শাস্তি কী হওয়া উচিত?’


ছবিতে বাঁধন ছাড়াও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, সুমিত সেনগুপ্ত, পূজা ক্রুজ, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, দীপু ঈমাম, সুষমা সরকার প্রমুখ। ছবিটির টিজারে দেখা গিয়েছিল, অর্চনা গোপ, জেসমিন টিউলিপ এবং এশা জান্নাত নামের তিনজন মেয়ে একই জেলায় খুনসহ ধর্ষণের শিকার হন। যার তদন্তের দায়িত্ব পড়ে পুলিশ অফিসার বাঁধনের ওপর! চৌকস পুলিশ অফিসারের সমস্ত কিছুই দুর্দান্তভাবে যে অনুসরণ করেছেন বাঁধন, তার আভাস টিজার-পোস্টার দুটোতেই পাওয়া যাচ্ছে।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত