আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

যুক্তরাষ্ট্রে ‘তুফান’, প্রথম দিনে সব হল হাউসফুল

যুক্তরাষ্ট্রে ‘তুফান’, প্রথম দিনে সব হল হাউসফুল

ছবি: এলএবাংলাটাইমস

বাংলাদেশের দর্শকের মন জয় করে যুক্তরাষ্ট্রে ২৮ জুন শুরু হয়েছে ‘তুফান’ সিনেমার প্রদর্শনী। নিউইয়র্কে দুটি সিনেমা হলসহ যুক্তরাষ্ট্রের ১২টি অঙ্গরাজ্যের ২২টি হলে সপ্তাহব্যাপী চলবে শাকিব খান অভিনীত সিনেমাটি। সিনেমা শুরুর প্রথম দিনেই ১০টি হল কানায় কানায় পূর্ণ ছিল। আলফা-আই প্রযোজিত এবং রায়হান রাফী পরিচালিত সিনেমাটি যুক্তরাষ্ট্র ও কানাডায় পরিবেশন করছে বায়োস্কোপ ফিল্মস।

নিউইয়র্কের কিউ গার্ডেন সিনেমা হলে সরেজমিনে দেখা গেছে, প্রচুর দর্শক টিকিট কাটতে না পেরে ফেরত গেছেন। এ বিষয়ে বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ বলেন, ‘আমরা ছয় বছর ধরে ৪৫টি সিনেমা দেখিয়েছি। প্রথম দিনেই এত হল হাউসফুল হয়নি। ‌আমরা আশা করছি, “পরান” সিনেমার রেকর্ড “তুফান” ভাঙবে যুক্তরাষ্ট্রে। “পরান”–এর ২ লাখ ডলারের টিকিট বিক্রি হয়েছিল। জ্যামাইকা সিনে কমপ্লেক্স বন্ধ না হলে আমরা “হাওয়া”র রেকর্ড ভাঙতে পারতাম।

টিকিট না পেয়ে ফেরত যাওয়া দর্শক মাসুদুল হক এ প্রতিবেদককে বলেন, পত্রপত্রিকায় দর্শকদের ভালো লাগা দেখে পরিবার নিয়ে এসেছিলাম সিনেমাটি দেখব। এসে দেখি কোনো টিকিট নাই। আমরা হল কর্তৃপক্ষকে দাঁড়িয়ে দেখার প্রস্তাব দিয়েছিলাম। ‌তারা রাজি হয়নি।’

পরিবার নিয়ে সিনেমা দেখতে আসা হোসনে আরা চৌধুরী বলেন, ‘আমরা সিনেমার প্রচারণা দেখেই টিকিট কেটে রেখেছিলাম। গানগুলো ইউটিউবে ও সোশ্যাল মিডিয়া শুনে পর্দায় দেখার আগ্রহ ছিল।

বায়োস্কোপ ফিল্মসের আরেক কর্ণধার নওশাবা রশিদ বলেন, ‘১২ জুলাই থেকে যুক্তরাষ্টের অন্তত ৪০টি শহরে এ সিনেমা প্রদর্শিত হবে। এ সিনেমা প্রচারের জন্য আমরা প্রথমবারের মতো লেড ট্রাক অ্যাডভারটাইজিং ব্যবহার করেছি। আমরা সব দর্শককে অনুরোধ করব হলে যাওয়ার আগে অনলাইনে টিকিট কাটতে।’

কোরবানির ঈদে সিনেমাটি মুক্তি পেয়ে ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস, মধুমিতাসহ বাংলাদেশের ১২০টির বেশি প্রেক্ষাগৃহে সিনেমাটি চলছে। গত ১০ দিনে আয় করেছে ২৫ কোটি টাকা।

রায়হান রাফী পরিচালিত এ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের নাবিলা। আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, সালাউদ্দিন লাভলু, গাউসুল আলম শাওন প্রমুখ। “তুফান” ছবিটি প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওজ লিমিটেড; ডিজিটাল পার্টনার চরকি এবং ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে আছে এসভিএফ।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত