আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

চমকের স্বামীর দুই বিয়ের খবর প্রকাশ

চমকের স্বামীর দুই বিয়ের খবর প্রকাশ

অভিনেত্রী রুকাইয়া জাহান চমক সম্প্রতি ৯ টাকা কাবিনে বিয়ে করে আলোচনার জন্ম দিয়েছেন। সম্প্রতি চমকের স্বামী আজমান নাসিরের আগের দুটি বিয়ের খবর প্রকাশ্যে এসেছে। বিষয়টি নিয়ে তুমুল আলোচনা-সমালোচনার মধ্যে এবার সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন নাসির। 


বৃহস্পতিবার এক ভিডিওবার্তায় আজমান নাসির দাবি করে বলেন, ‘আমার ডিভোর্সের অনেক পরে চমকের সঙ্গে পরিচয়। আমাদের প্রেম হয়, তারপর ইসলামি শরিয়তে বিয়ে করি।’

চমককে একজন অসাধারণ নারী দাবি করে তার স্বামী বলেন, ‘চমক একজন অসাধারণ মেয়ে, মনে হয় না তাকে কোনো পুরুষ প্রত্যাখান করবে। আমি খুব সাধারণ একজন পুরুষ, তবুও চমক আমাকে বিয়ে করেছে। এটা হয়তো আমার কোনো পূণ্যর জন্যই হয়েছে। তবুও নিউজে তাকে ছোট করা হচ্ছে।’

বিয়ে করে অপরাধ করেননি মন্তব্য করে নাসির বলেন, ‘আমার দুইটা ডিভোর্স হওয়ার পরে চমককে বিয়ে করেছি এটা কি আমার অপরাধ? এখন তো মানুষ বিবাহবহির্ভূত সম্পর্কে লিপ্ত হচ্ছে।

আমি তো এটা করিনি। আমি বিয়ে করেছি। তবুও আপনারা যেভাবে নিউজ করেছেন, মনে হয় না আমরা আর বেশিদিন সুখে শান্তিতে থাকতে পারব। আপনারা যেভাবে বলছেন, ৯ দিনও থাকবে না সংসার। আপনারা কি এটাই চান? এটাই কি সমাধান?’

নিজের প্রথম দুই বিয়েতে প্রতারণার শিকার হয়েছেন বলে মন্তব্য করে তিনি বলেন, ‘আমার দুইটা বিয়ে ভাঙার পরে ভরসাই নষ্ট হয়ে যায়। মেয়েরা কি পরিমাণ প্রতারক হতে পারে সেটা বুঝতে পারি। তবে চমকের সঙ্গে পরিচয় হওয়ার পরে মনে হয়েছে, সব মেয়েরা একরকম হয় না।’ 

নিজের অতীতকে কুৎসিত মন্তব্য করে অভিনেত্রীর স্বামী বলেন, ‘আমার কুৎসিত অতীত কখনোই চমকের সামনে আনতে চাইনি। কিন্তু এখন বারবার আমার অতীত তার সামনে চলে আসছে। আমি চমকের সামনে দাঁড়াতে পারছি না। আপনারা দয়াকরে আমাদের ভালো থাকতে দিন।’ 

জানা গেছে, ২০০৮ সালে প্রথম বিয়ে করেন নাসির। তার স্ত্রীর নাম সামান্তা ইসলাম। ২০১১ সালের নভেম্বরে তাদের ঘরে কন্যা সন্তানের জন্ম হয়। তবে ২০১৬ সালেই সেই সংসারে বিচ্ছেদ হয়।

প্রথম সংসারে ভাঙনের পর লামিয়া ফারহিন নামে একজনের সঙ্গে সম্পর্কে জড়ান নাসির। ২০১৮ সালে বিয়ে করেন এই জুটি। সে ঘরেও একটি কন্যা সন্তানের জন্ম হয়। তবে দ্বিতীয় সংসারও টেকেনি।  

দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর অভিনেত্রী চমকের সঙ্গে পরিচয় হয় তার। চলতি বছরের শুরু থেকেই চুটিয়ে প্রেম করেছেন দু’জন। গেল মাসে বাগদানের পরে শ্রীলঙ্কায় উড়াল দেন এই জুটি। সেখান থেকে ফিরেই বিয়ের পিঁড়িতে বসেন চমক-নাসের। 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত