আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

নিউইয়র্কে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড পেলেন তাসনিয়া ফারিণ

নিউইয়র্কে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড পেলেন তাসনিয়া ফারিণ

ছবি: এলএবাংলাটাইমস

অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ‘আমরা আবার ফিরবো কবে’ নাটকে অভিনয় দিয়ে ছোট পর্দায় তার অভিষেক হয়। মায়ের ইচ্ছেতে তিনি অভিনয় শুরু করেন। এরপর বিভিন্ন নাটক ও ওয়েব সিরিজে অভিনয় করে ভক্ত-অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছেন।

২০২২ সালে তিনি লেডিজ অ্যান্ড জেন্টলমেনে অভিনয়ের জন্য ওয়েব সিরিজে শ্রেষ্ঠ অভিনেত্রী ও শ্রেষ্ঠ উদীয়মান নারী অভিনয়শিল্পী বিভাগে চ্যানেল আই ডিজিটাল মিডিয়া পুরস্কার লাভ করেন। একই বছর তিথির অসুখ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সীমিত দৈর্ঘ্য কাহিনিচিত্রে সেরা অভিনেত্রী বিভাগে মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার অর্জন করেন।

এবার ওয়েব ফিল্ম ‘নিকষ’ এ অভিনয়ের জন্য ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড পেলেন এ অভিনেত্রী। এ সুখবরটি তাসনিয়া ফারিণ নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দুটি ছবি পোস্ট করে ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করলেন।

সেখানে ক্যাপশনে ফারিণ লিখেছেন, ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের পাশাপাশি নিউইয়র্কের কমিউনিটি সর্বদা আমাদের স্বাগত জানানোর জন্য এবং আমাদের কাজের প্রশংসা করার জন্য ধন্যবাদ জানায়। বিশেষভাবে ধন্যবাদ আলমগীর খান আলম ভাইকে তিনি আমাদের চলচ্চিত্র এবং সঙ্গীত শিল্পের প্রতি অটল প্রতিশ্রুতি রেখেছেন।’

উল্লেখ্য, তাসনিয়া ফারিণ অভিনীত নাটকের মধ্যে ‘দৌড়া বাজান’, ‘টাপুর-টুপুর’, ‘পুলিশ একজন মানুষ’, ‘চারকাহন’, ‘ফেয়ার ইন লাভ’, ‘সরি স্যার’,‘ফার্স্ট ইয়ার ডেম কেয়ার টু’, ‘কমলা রঙয়ের রৌদ’, ‘বাসায় কি মানবে ‍‍`, ‘৩০০ টাকার প্রেম ১০০ টাকা’, ‘ইয়েস নো ভেরি গুড’, ‘উই আর ওয়েটার’, ‘উইল ইউ মেরি মি’, ‘লাডডু সোনা’, ‘মাস্ক’ ‘মিল ব্যারাক কল্যাণ সমিতি’ উল্লেখযোগ্য।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত