আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

ভাঙছে প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের সংসার

ভাঙছে প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের সংসার

ছবি: এলএবাংলাটাইমস

প্রেম ধীরে মুছে যায় নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়- তাই হবে বুঝি। নয়তো মেগান মার্কেলকে বিয়ে করে রাজপরিবার ছেড়ে দেওয়া প্রিন্স হ্যারির ঘরে কেনই বা বাজবে ভাঙনের বীণা। কেনই বা দু’জনের সর্ম্পকের ফাটল হবে সংবাদের শিরোনাম।

মেগান মার্কেল ও প্রিন্স হ্যারির সম্পর্কের টানাপোড়ন নিয়ে বিখ্যাত লেখক টম কুইন বলেছেন, ‘হ্যারি এবং মেঘানের মধ্যে সম্পর্কের ফাটল দেখা দিয়েছে। কেননা তাদের জীবন পরিকল্পনা মতো এগোচ্ছে না। তিনি মিডিয়ার মনোযোগ পছন্দ করেন। তবে এই সত্যটিকে ঘৃণা করেন যে, তিনি এবং হ্যারি আমেরিকান জনসাধারণের কাছে আর তেমন বেশি আগ্রহী নন।’

রাজপরিবার ছেড়ে ২০২০ সালের জুনে ক্যালিফোর্নিয়ায় চলে এসেছিলেন এই দম্পতি। এখানে এসে সামাজিক যোগাযোগ মাধ্যম, টিভি অনুষ্ঠান, পডকাস্ট, রান্নার শো থেকে শুরু করে মেগানের লাইফস্টাইল ব্র্যান্ড, প্রিন্স হ্যারি পোলো শো ও স্পটিফাইয়ের সঙ্গে ২০ মিলিয়ন ডলারের একটি চুক্তি করেছিলেন এই দম্পতি।

কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাদের নিয়ে এখন আর আগের মতো আগ্রহ নেই কারো। যা দু’জনের মধ্যে দূরত্ব তৈরি করছিল। আর সেই দূরত্বের কারণেই প্রিন্স হ্যারি মেগানকে ছেড়ে আজীবনের জন্য বাড়িতে ফিরে আসবেন বলে মনে করেন ব্রিটিদ ইতিহাসবিদ ও জীবনীকার হুগো ভিকার্স।

এই দম্পতিকে নিয়ে তিনি বলেন, ‘আমি মনে করি সে বাড়িতে আসবে। যদি সে বাড়িতে আসে, এটা তার জন্য খুব ভালো হবে। তাছাড়া আমার মনে হয় সে এই মুহূর্তে বেশ রাগান্বিত। আর হ্যাঁ, সে একাই বাড়ি ফিরবে। তাছাড়া, রাজা তার ফিরে আসার দরজা খোলা রেখেছিলেন।’

প্রিন্স হ্যারি ও মেগানের পরিচয় হয়েছিল ২০১৬ সালে। ২০১৮ সালে তাঁরা বিয়ে করেন। পরে ২০২০ সালে রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্য হিসেবে পদত্যাগ করেন।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত