আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

বলিউড সুপারস্টার শাহরুখ খানের বিরুদ্ধে নকলের অভিযোগ করলেন পাকিস্তানি অভিনেতা

বলিউড সুপারস্টার শাহরুখ খানের বিরুদ্ধে নকলের অভিযোগ করলেন পাকিস্তানি অভিনেতা

বলিউড সুপারস্টার শাহরুখ খানের বিরুদ্ধে নকলের অভিযোগ করেছেন পাকিস্তানি অভিনেতা তৌকির নাসির। এই অভিনেতার দাবি, ২০০৬ সালে ‘কাভি আলবিদা না ক্যাহনা’ সিনেমায় তার চরিত্র নকল করেছেন শাহরুখ। 


হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত করণ জোহরের ‘কাভি আলবিদা না কেহনা’ -তে দেব শরণ চরিত্রে অভিনয় করেছিলেন বলিউড বাদশাহ। সম্প্রতি তৌকির নাসির দাবি করেছেন যে পাকিস্তানি সিরিয়াল ‘পারওয়াজ’-এ তার চরিত্রের সঙ্গে শাহরুখের সেই চরিত্রের সরাসরি সম্পর্ক রয়েছে। 

এছাড়া পাকিস্তানি এই অভিনেতা, শাহরুখ ও করণ জোহরকে তাদের ছবিতে ক্রেডিট না দেওয়ার অভিযোগও করেছেন। 

ইউটিউব চ্যানেল কে দেওয়া একটি সাক্ষাৎকারে তৌকির নাসির এমনটা দাবি করে বলেন, ‘কাভি আলবিদা না ক্যাহনা’-তে শাহরুখ খানের চরিত্রকে যেভাবে আহত দেখানো হয়েছে, সেটাও তার চরিত্র থেকে নেওয়া হয়েছে।

তৌকির আরও বলেন, শাহরুখ প্রায়শই তার কাজের প্রশংসা করতেন এবং অন্যদেরও শুভেচ্ছা পাঠাতেন। তিনি একজন অত্যন্ত প্রতিভাবান অভিনেতা। কিন্তু অভিনেতা তার কাজের জন্য কৃতিত্ব না পেয়ে দুঃখ পেয়েছিলেন।

‘কাভি আলবিদা না ক্যাহনা’ সিনেমাতে শাহরুখ ছাড়াও এই সিনেমা অভিষেক বচ্চন, প্রীতি জিন্তা, রানি মুখোপাধ্যায়, কিরণ খের এবং অমিতাভ বচ্চন অভিনয় করেছেন। প্রেম এবং বিবাহবহির্ভূত সম্পর্কের উপর ভিত্তি করে তৈরি হয়েছে সিনেমাটির গল্প।

কাভি আলবিদা না ক্যাহনা সিনেমাটি দেখার জন্য ভীষণভাবে মুখিয়ে ছিলেন বলে জানান নাসির। 

অভিনেতার এই সাক্ষাৎকারটি প্রকাশ্যে আসার পর সোশ্যাল সিডিয়ায় চলছে চর্চা। তবে অভিনেতার এই অভিযোগের পাল্টা জবাব আসেনি করণ জোহর কিংবা শাহরুখ খানের তরফ থেকে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত