আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

আমির খান থেকে দীপিকা পাড়ুকোন, অনেকেই খেলা ছেড়েছেন বলিউডের ডাকে

আমির খান থেকে দীপিকা পাড়ুকোন, অনেকেই খেলা ছেড়েছেন বলিউডের ডাকে

বলিউডের অনেক তারকা আছেন যারা অভিনয়ে আসার আগে খেলার মাঠে ছিলেন পেশাদার খেলোয়ার। আমির খান থেকে দীপিকা পাড়ুকোন, অনেকেই খেলা ছেড়েছেন বলিউডের ডাকে। 


হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, এক তালিকায় বলিউডের ৫জন তারকার নাম উঠে এসেছে যারা পেশাদার খেলা ছেড়েছেন স্টারডামের জন্য।

২০২৪ উইম্বলডন চ্যাম্পিয়নশিপে বিজয় অমৃতরাজের সঙ্গে এক সাক্ষাত্কারে, আমির খান জানান, তিনি টেনিস খেলতে পছন্দ করতেন তবে তার বাবার জন্য আগাননি। এমনকি এ অভিনেতা খেলাধুলায় এতটাই ভাল ছিলেন যে তিনি মহারাষ্ট্র রাজ্য চ্যাম্পিয়নশিপের অংশ ছিলেন। 

 

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের বাবা প্রকাশ পাড়ুকোন ব্যাডমিন্টন জগতে কিংবদন্তি ছিলেন। বাবার উৎসাহে এ অভিনেত্রীও একসময় পেশাদার ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে জায়গা তৈরি করেছিলেন। 

 
মডেলিং এবং পরে অভিনয়ে কেরিয়ার গড়ার জন্য ১৬ বছর বয়সে খেলা ছেড়ে দেওয়ার আগে পর্যন্ত তিনি জাতীয় স্তরের ব্যাডমিন্টন খেলোয়াড় ছিলেন।

 
এদিকে আরেক জনপ্রিয় হিরো জন আব্রাহাম ছোটবেলায় ছিলেন একজন পেশাদার ফুটবল খেলোয়াড়। ফুটবলে এই তারকা এতটাই ভালো ছিলেন যে তিনি সেন্টার ফরোয়ার্ড হিসাবে ভারতীয় এ-ডিভিশনেও খেলেছিলেন।

 
তিনি এখন তার সহ-মালিকানাধীন ফুটবল দল নর্থইস্ট ইউনাইটেড এফসির মাধ্যমে এই প্যাশনকে ধরে রেখেছেন।

৮৩ (২০২১)সিনেমায় অভিনয়ের জন্য পরিচিত হয়েছেন সাকিব সেলিম। তিনি ২০ বছর বয়স পর্যন্ত ক্রিকেট খেলতেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন,‘আমি সবসময় জীবনে ক্রিকেট খেলতে চেয়েছিলাম এবং আমি রাজ্য স্তরের ক্রিকেট খেলেছি কিন্তু আমি পেশাদার ক্রিকেটার হতে পারিনি। ২০ বছর বয়স পর্যন্ত ক্রিকেট খেলেছি।

 


তাই আমার সব সময় স্বপ্ন ছিল একদিন আমি দেশের হয়ে খেলব। আমি বাস্তব জীবনে আমার স্বপ্ন পূরণ করতে পারিনি, তবে অন্তত আমি রিল লাইফে এটি পূরণ করার সুযোগ পেয়েছি।’

অভিনেতা অপারশক্তি খুরানা স্ত্রী (২০১৮) এবং লুকা ছুপি (২০১৯) তে অভিনয়ের পরিচিত। তারকাখ্যাতি শুরু হওয়ার আগে তিনি ছিলেন একজন ক্রিকেট খেলোয়াড়। অভিনয়ের আগে খুরানা অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন।

 
অভিনেতা রাহুল বোস একসময় রাগবিতে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। মিডনাইট‘স চিলড্রেন (২০১২) এবং বুলবুল (২০২০)-এর মতো চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রশংসিত হন তিনি। বোস ভারতীয় রাগবি ফুটবল ইউনিয়নের বর্তমান সভাপতি।

 
যদিও অনেক অভিনেতারা ফিটনেসের প্রতি তাদের উত্সর্গের জন্য পরিচিত। তবে কিছু অভিনেতা ফিট থাকার জন্য শুধু মাঠ নয় বড় পর্দাতেও তাদের ছাপ রেখেছেন।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত