আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

মা-নানির গয়নায় কনে সেজেছেন রাধিকা

মা-নানির গয়নায় কনে সেজেছেন রাধিকা

ছবিঃ এলএবাংলাটাইমস

পরিবারিক ঐতিহ্যবাহী গয়নায় কনে সেজেছিলেন রাধিকা মার্চেন্ট। এই গয়নাগুলো নানির কাছ থেকে তাঁর মা বিয়েতে পেয়েছিলেন। চার বছর আগে রাধিকার ছোট বোন অঞ্জলি মার্চেন্টও তাঁর বিয়েতে এই গয়নাগুলো পরেছিলেন। এবার রাধিকা। তিনি এখন আনুষ্ঠানিকভাবে রাধিকা আম্বানি।

যে বিয়ে নিয়ে কয়েক মাসের নানা আয়োজন, গতকাল তা পূর্ণতা পেল। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসর বসেছিল ভারতের মুম্বাইয়ে। অতিথি হয়ে এসেছিলেন বিশ্বের বিনোদন জগতের বড় বড় তারকা, প্রভাশালী ব্যবসায়ী ও রাজনীতিবিদরা।

বিয়েতে পিঁড়িতে রাধিকার পরনে ছিল ডিজাইনার আবু জানি ও সন্দীপ খোসলার নকশা করা লাল–সাদা রঙের লেহেঙ্গা আর গয়নার মধ্যে ছিল নানি ও মায়ের কাছ থেকে পাওয়া গলার নেকলেস। আরও ছিল ছোট বোনের কানের দুল, টিকলি ও হাতফুল। এগুলোর পাশাপাশি রাধিকা আরও পরেছিল হীরা ও পান্নার নজরকাড়া নেকলেস, কড়া, চুড়ি এবং কালিরাস।

গুজরাটি বিয়েতে কনের পোশাকের ঐতিহ্য মেনেই রাধিকার পোশাকের রঙ বাছাই করা হয়। লাল–সাদা রঙের লেহেঙ্গায় কনে রাধিকা এদিন সবার নজর কেড়েছিলেন। আইভরি রঙের লেহেঙ্গাটিতে ছিল চমৎকার কাট-ওয়ার্ক জারদৌজি কাজ। লেহেঙ্গায় ছিল লাল রঙের তিনটি গ্লিটার বর্ডার। এ ছাড়া স্টোন, সিকুইন, টাম্বা টিক্কি এবং লাল রেশমের কারুকার্যে ফুটিয়ে তোলা হয়েছিল ফ্লোরাল বুটি আর পাঁচ মিটারের লম্বা ঘোমটায় ছির জালি কাটওয়ার্ক। এর সঙ্গে আলাদা করে একটা এমব্রয়ডারি করা লাল ওড়না হাতের একপাশ দিয়ে নামিয়ে দেওয়া হয়েছে অনেকটা নাটকীয় ঢঙে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত