আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

পোস্টার বিতর্কে রেদওয়ান রনির ‘আইসক্রিম’

পোস্টার বিতর্কে রেদওয়ান রনির ‘আইসক্রিম’

জনপ্রিয় নির্মাতা রেদওয়ান রনি। চোরাবালির পর তিনি নির্মাণ করেছেন তার দ্বিতীয় চলচ্চিত্র আইসক্রিম। সম্প্রতি প্রকাশিত হয়েছে এই চলচ্চিত্রের পোস্টার। প্রকাশের পরই এই পোস্টারের বিরুদ্ধে নকলের অভিযোগ উঠেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে শুরু হয়েছে নানা বির্তক।

মুক্তি প্রতীক্ষিত আইসক্রিম চলচ্চিত্রের পোস্টারটি হলিউডের বিখ্যাত চলচ্চিত্র দ্য ফিলাডেলফিয়া স্টোরি ও বলিউডের হ্যালো ব্রাদার চলচ্চিত্রের সঙ্গে মিল রয়েছে। পাশাপাশি এই তিনটি পোস্টার রাখলে পরস্পরের মধ্যেও মিল খুঁজে পাওয়া যায়।

তবে এ সব নকলের অভিযোগ নিয়ে মোটেও চিন্তিত নন এই নির্মাতা। কারণ বরাবর মৌলিক গল্প নিয়ে কাজ করে অভ্যস্ত তিনি। এ প্রসঙ্গে নির্মাতা রেদওয়ান রনি রাইজিংবিডিকে বলেন, ‘আমি যখন আইসক্রিম সিনেমার পোস্টার শুট করি, তখন জানিও না এরকম পোস্টার আছে। আসলে পোস্টার ছোট্ট একটি ক্যানভাস। আর ভালোবাসার গল্প নিয়ে সিনেমাটি নির্মিত হয়েছে। এ গল্প নিয়ে যে পোস্টারই শুট করেন না কেন, সারা পৃথিবীতে এর ৮/১০টি পোস্টারের মিল খুঁজে পাবেন-ই। মানুষজন এ নিয়ে বির্তক করছে, এর অবশ্য ভালো একটি দিকও রয়েছে। আমি এ নিয়ে চিন্তিত নই। বরং সিনেমাটির প্রচারণা হচ্ছে।’ 

তিনি আরো বলেন, ‘একটি সিনেমা মানে শুধু একটি পোস্টার না। মানুষ যখন সিনেমা দেখতে আসবে তখন তারা বুঝতে পারবে- এটা কার গল্প। এটা কি মৌলিক গল্প, না কোনো সিনেমার নকল গল্প। আসলে সিনেমাটি দেখলেই দর্শকদের এই নেতিবাচক ভাবনাটা দূর হয়ে যাবে।’ 

২৯ এপ্রিল মুক্তি পাবে রনির আলোচিত এই চলচ্চিত্র। এমন সময় পোস্টার বির্তক নিয়ে মোটেও থেমে নেই নির্মাতা। বরং মানুষের কাছে সিনেমাটির খবর পৌছাতে রাত দিন খেটে যাচ্ছেন। ইতোমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সিনেমাটির প্রচারণা করছে আইসক্রিম সিনেমার ইউনিট। টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রচারণা চালাচ্ছেন। বিভিন্ন প্রিন্ট ও অনলাইন সংবাদ মাধ্যমে চলচ্চিত্রটির প্রচারণা চালাচ্ছেন বলেও জানান রনি।

সিনোমাটি নিয়ে রনি তার প্রত্যাশা ব্যক্ত করে বলেন, ‘আমার প্রত্যাশা অনেক। দর্শকদের প্রত্যাশাও অনেক। আমার মনে হয় সবার প্রত্যাশা পূরণ হবে।’ 

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুশি, রাজ ও উদয় নামের নতুন তিন মুখ। এ ছাড়াও এতে আরো অভিনয় করেছেন, ওমর সানি, দিতি ও এটিএম শামসুজ্জামান। সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রেদওয়ান রনি। যৌথভাবে প্রযোজনা করছে পিংপং এন্টারটেইনমেন্ট, পপর্কন ও টপ অব মাইন্ড।

শেয়ার করুন

পাঠকের মতামত