আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় প্রিয়াঙ্কা চোপড়া

প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় প্রিয়াঙ্কা চোপড়া

প্রিয়াঙ্কা চোপড়া এখন শুধু বলিউড তারকাই নন। তিনি হলিউডেও কাজ করছেন সমানতালে। ‘কোয়ান্টিকো’ টিভি সিরিজে কাজ শুরু করার পর থেকে আন্তর্জাতিক তারকা তকমাটাও পেয়েছেন তিনি। এবার টাইম ম্যাগাজিন ২০১৬-এর ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় জায়গা পেয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার নাম।

শুধু তাই নয় টাইম ম্যাগাজিনের ছয়টি বিশেষ সংস্করণের একটির প্রচ্ছদে দেখা যাবে প্রিয়াঙ্কার ছবি। অন্য পাঁচটি সংস্করণের প্রচ্ছদে থাকছে লিওনার্দো ডি ক্যাপ্রিও, নিকি মিনাজ, মার্ক জাকারবার্গ এবং প্রিসসিলা চ্যান, ক্রিসটাইন লাগার্দে, লিন-ম্যানুয়েল মিরান্ডা।’

মাইক্রোব্লগিং সাইট টুইটারে নিজের অনভূতি জানিয়ে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘দিনের শুরুটা অসাধারণ হলো। ১০০ জন সেরা অর্জনকারী  ব্যক্তিদের মধ্যে একজন। নিজেকে বিনীত, কৃতজ্ঞ এবং আবেগআপ্লুত মনে হচ্ছে।’

এবিসি চ্যানেলের টিভি সিরিয়াল কোয়ান্টিকোর মধ্য দিয়ে হলিউডে রাতারাতি খ্যাতি পান প্রিয়াঙ্কা চোপড়া। হলিউড সিনেমা বেওয়াচ-এ অভিনয় করছেন তিনি। কোয়ান্টিকোর জন্য পেয়েছেন পিপলস চয়েজ অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর পুরস্কার। চলচ্চিত্র অঙ্গনের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অস্কারের প্রেজেন্টার হিসেবে দেখা গেছে তাকে। এছাড়া জিমি কিমেল এবং জিমি ফ্যালনের জনপ্রিয় টক শো অনুষ্ঠানে দেখা গেছে তাকে। 

১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় শোবিজ অঙ্গনের আরো যারা রয়েছেন তারা হলেন- অ্যাডেল, মেলিসা ম্যাকার্থি, শার্লিজ থেরন, জুলিয়া লুইস-ড্রেফাস, কেনড্রিক ল্যামার, কেইটলিন জেনার, অস্কার ইসাক, তারাজি পি হেনসন, অ্যারিয়ানা গ্র্যান্ডে এবং ইন্দ্রিস এলবা।

শেয়ার করুন

পাঠকের মতামত