আপডেট :

        হান্টিংটন বিচে স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য প্যারেডে হাজারো মানুষের ঢল

        দুর্ঘটনা মামলায় অভিযুক্ত ন্যান্সি পেলোসির স্বামী

        মিসিসিপিতে মা, খালা ও দুই বছরের শিশুকে গুলি করে হত্যার ঘটনায় চতুর্থ সন্দেহভাজন গ্রেপ্তার

        নিউইয়র্কের সমুদ্রসৈকতে সাঁতার কাটতে নেমে হাঙরের হামলার শিকার ১

        তিব্বতের স্বাধীনতার দাবিতে জাতিসংঘের সামনে আত্মাহুতি, মারা গেলেন তিব্বতি আন্দোলনকারী

        আতশবাজি আর বিমান মহড়ায় উদযাপিত যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস

        ক্যাল স্টেট সান বার্নার্ডিনোর কাছে পাহাড়ে দাবানল, আগুনের বিস্তার নিয়ন্ত্রণে

        নিউইয়র্কে তারকাখচিত অনুষ্ঠানে টেলর সুইফট ও ট্রাভিস কেলসের বিয়ে

        তীব্র গরমে যুক্তরাষ্ট্রজুড়ে স্বাধীনতা দিবসের নানা আয়োজন বাতিল

        যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি উদযাপনে জাঁকজমকপূর্ণ আয়োজন, ভাষণ দেবেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ১১ হাজার চালককে আবারও ড্রাইভিং পরীক্ষা দিতে হবে

        লস এঞ্জেলেসে ‘ডেলাইটিং’ পার্কিং আইন কার্যকর, নিয়ম ভাঙলেই ৬৩ ডলার জরিমানা

        যুক্তরাষ্ট্রে নবজাতকদের দেওয়া হবে ‘ফ্রিডম ২৫০’ বিশেষ সোশ্যাল সিকিউরিটি কার্ড

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ২০ লাখের বেশি যাত্রীর চাপ

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় যৌনপাচারবিরোধী অভিযানে গ্রেপ্তার ১০

        গাছের ডাল ভেঙে ৮ বছরের শিশুর মৃত্যু, পরিবার পাচ্ছে ১ কোটি ৪৬ লাখ ডলার ক্ষতিপূরণ

        বিমানের দরজা খোলার চেষ্টা, জরুরি অবতরণ করতে বাধ্য হলো ফ্লাইট

        ওহাইওর একটি বাড়ি থেকে অমানবিক পরিবেশে ১৬ শিশু উদ্ধার, গ্রেপ্তার ৪ প্রাপ্তবয়স্ক

        এম্পায়ার স্টেটে উঠে প্রেমের প্রস্তাব, আটক দুইজন

        যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদে নবায়ন করল না উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি

জাজের নতুন ছবিতে পরীমণি

জাজের নতুন ছবিতে পরীমণি

জাজ মাল্টিমিডিয়ার নতুন চলচ্চিত্র রক্ত। এ চলচ্চিত্রের নায়িকা কে হবেন তা নিয়ে দীর্ঘদিন ধরেই চলছিল নানা গুঞ্জন। হালের অভিনেত্রী মাহি, নুসরাত ফারিয়া, জলি থেকে শুরু করে এই গুঞ্জনের তালিকায় নাম উঠেছিল পরীমনিরও।

অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ ঘোষণা দিয়েছে এই চলচ্চিত্রের নায়িকা চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। গত বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় নগরীর লা মেরিডিয়ান হোটেলে জমকালো মহরত অনুষ্ঠানে এই ঘোষণা দেয়া হয়। এ সময় অনুষ্ঠানে উপিস্থত ছিলেন পরীমনি।
 
গুণী নির্মাতা মালেক আফসারীর পরবর্তী চলচ্চিত্র রক্ত। এতে পরীর বিপরীতে অভিনয় করবেন নবাগত রিক্ত। নায়িকা নির্ভর এই চলচ্চিত্রে পরীকে একটি চ্যালেঞ্জিং চরিত্রে পর্দায় দেখা যাবে। যে কিনা নানা প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে তার ছোটভাইকে উদ্ধার করবে। 

চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ।

শেয়ার করুন

পাঠকের মতামত