আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

জানা গেলো অভিনেত্রী হিমুর মৃত্যুর চাঞ্চল্যকর তথ্য

জানা গেলো অভিনেত্রী হিমুর মৃত্যুর চাঞ্চল্যকর তথ্য

রহস্যজনক মৃত্যু হয় ছোটপর্দার অভিনেত্রী হুমায়রা হিমুর। মৃত্যুর ঘটনায় আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। চার্জশিটে হিমুর কথিত ‘বয়ফ্রেন্ড’ জিয়াউদ্দিন রুফিকে অভিযুক্ত করা হয়েছে।


সোমবার (৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদার আদালতে উত্তরা পশ্চিম থানার এসআই সাব্বির হোসেন এ মামলার চার্জশিট দাখিল করেছেন বলে বুধবার নিশ্চিত করেছেন।


চার্জশিটে বলা হয়, ছোটপর্দার অভিনেত্রী হুমায়রা হিমু রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১০ নম্বর সেক্টরে থাকতেন। অভিনেত্রীর দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে ছিল নানা চড়াই-উৎরাই। বিয়ে করলেও সংসার ঠিকঠাক করা হয়ে ওঠেনি তার। একপর্যায়ে বিবাহবিচ্ছেদ হয় তার।


হিমুর কথিত প্রেমিক ছিলেন মোহাম্মদ জিয়াউদ্দিন ওরফে রুফি নামে একজন। আত্মহত্যার ছয় মাস আগে থেকে অভিনেত্রীর বাসায় নিয়মিত যাতায়াত ছিল রুফির। এমনকি মাঝেমধ্যে ওই বাসায় রাত্রিযাপন করতেন তিনি।

সম্পর্কের এক পর্যায়ে রুফির মোবাইল ফোন নম্বর ও বিগো আইডি ব্লক করে দেন হিমু। এ নিয়েই তাদের মনোমালিন্য হয়। তখন হিমুকে আত্মহত্যার প্ররোচনা দেন রুফি। পরে গত বছরের ২ নভেম্বর বাথরুমে ঢুকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন হিমু। রাগে ও অভিমানে অভিনেত্রী এমনটা করেছেন বলে জানা যায়। ঘটনার রাতেই হিমুকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে তার মামা নাহিদ আক্তার বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করেন।

মঞ্চ নাটকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন হুমায়রা হিমু। ২০০৬ সালে টেলিভিশনে ‘ছায়াবীথি’ নাটকে প্রথম অভিনয় করেন তিনি। একই বছর ‘প্রাইভেট ইনভেস্টিগেটর’ নামে একটি টিভি সিরিয়ালে অভিনয় করেন।। বড় পর্দাতেও অভিনয় করেছেন হিমু। ‘আমার বন্ধু রাশেদ’ সিনেমার মাধ্যমে সিনেমায় অভিষেক হয় তার।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত