আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

প্রায় ১০ বছর পর ভারতের প্রেক্ষাগৃহে পাকিস্তানি সিনেমা

প্রায় ১০ বছর পর ভারতের প্রেক্ষাগৃহে পাকিস্তানি সিনেমা

প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের সম্পর্কের টানাপোড়েনের কথা সকলেরই জানা। দুই দেশের এমন নেতিবাচক সম্পর্কের কারণে ভারতে বন্ধ হয়ে গিয়েছিল পাকিস্তানি সিনেমার প্রদর্শনী। অবশেষে নিষেধাজ্ঞা কাটিয়ে ১০ বছর পর ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে পাকিস্তানি সিনেমা।

আগামী ২ অক্টোবর ভারতের পাঞ্জাবে মুক্তি পাচ্ছে ফাওয়াদ খান ও মাহিরা খান অভিনীত ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’। সবশেষ ২০১৫ সালে মাহিরা ও হুমায়ুন সৈয়দের ‘বিন রোয়ে’ সিনেমাটি মুক্তি পেয়েছিল ভারতে।


টেলিভিশন সিরিজ ‘হামসফর’-এর সুবাদে বছর কয়েক আগে ভারতীয়দের মন জিতেছিলেন ফাওয়াদ খান ও মাহিরা খান। এরপর বলিউডের বিগ টিকিটও পান দুজনে। কিন্তু ২০১৯ সালে পুলওয়ামা হামলার পর ভারতে পাকিস্তানি শিল্পীদের কাজ বন্ধ হয়ে যায়।

ভারতে ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’ মুক্তির খবর নিশ্চিত করে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সিনেমার পরিচালক বিলাল লাশারি, অভিনয়শিল্পী ফাওয়াদ ও মাহিরা। বিলাল ইনস্টাগ্রামে লেখেন, ‘বুধবার ২ অক্টোবর ভারতের পাঞ্জাবে মুক্তি পাচ্ছে সিনেমাটি। পাকিস্তানে এই সিনেমা মুক্তির দুই বছর পেরিয়ে গেছে, এখনো সাপ্তাহিক ছুটির দিনগুলোতে ঘরে ঘরে চলে এই সিনেমা। এখন আমরা ভারতের পাঞ্জাবি দর্শকদের ভালোবাসার অপেক্ষায়, নিশ্চয়ই তারাও অনুভব করতে পারবেন, এই সিনেমার জাদু। এই জাদু ছড়িয়ে দিতে চাই পুরো ভারতে।’

২০২২ সালে মুক্তি পেয়েছিল ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’। সে সময় ভারতেও মুক্তি পাওয়া কথা ছিল সিনেমাটি। শেষ পর্যন্ত তা আর হয়নি। অবশেষে দুই বছর পর ভারতে আলোর মুখ দেখতে যাচ্ছে সিনেমাটি। ফাওয়াদ ও মাহির দুজনেই ভারতের পরিচিত মুখ। দুজনের অভিজ্ঞতা আছে বলিউডে কাজ করার। শাহরুখ খানের সঙ্গে ‘রইস’ সিনেমায় জুটি বেঁধেছিলেন মাহিরা। অন্যদিকে ‘কাপুর অ্যান্ড সন্স’-এ নজর কেড়েছিলেন ফাওয়াদ খান। এ ছাড়া আনুশকার সঙ্গে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ও সোনম কাপুরের সঙ্গে ‘খুবসুরত’ সিনেমাতেও দেখা গেছে তাকে।

‘দ্য লিজেন্ড অব মওলা জাট’ সিনেমাটি ১৯৭৯ সালের পাকিস্তানি ক্ল্যাসিকাল সিনেমা ‘মওলা জাট’-এর রিমেক। সিনেমার গল্প মূলত গ্যাং লিডার নুরি নাট ও স্থানীয় নায়ক মাওলা জাটের মধ্যকার দ্বন্দ্বকে ঘিরে। পাকিস্তানের পাশাপাশি বিশ্বব্যাপী ৪০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে সিনেমাটি। প্রশংসা কুড়িয়েছে সমালোচকদেরও। আরও অভিনয় করেছেন হামজা আলী আব্বাসী, হুমাইমা মালিক প্রমুখ।

ভারতে সিনেমাটির মুক্তি ভারতীয় দর্শকদের অত্যন্ত উৎসাহী ও উত্তেজিত করে তুলেছে। কারণ দীর্ঘ সময় পর আবার বড় পর্দায় কোনো পাকিস্তানি সিনেমা দেখার সুযোগ পাওয়া যাবে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত