আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

স্বপ্নপূরণে ৮০ বছর বয়সে বিশ্বসুন্দরী প্রতিযোগিতায়

স্বপ্নপূরণে ৮০ বছর বয়সে বিশ্বসুন্দরী প্রতিযোগিতায়

ছবি: এলএবাংলাটাইমস

বয়স কোনো সংখ্যা নয়। প্রমাণ করেছেন দক্ষিণ কোরিয়ার ৮০ বছর বয়সী নারী চোই সুন-হাওয়া। এ বয়সে তিনি মিস ইউনিভার্স কোরিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। মিস ইউনিভার্স প্রতিযোগিতা ১৯৫২ সালে প্রথম শুরু হওয়ার এক দশক আগে জন্ম চোইয়ের। তিনিই এখন এ প্রতিযোগিতার সবচেয়ে বয়স্ক প্রতিযোগী হিসেবে রেকর্ড গড়তে পারেন।

চলতি সেপ্টেম্বর মাসের শুরুতে মিস ইউনিভার্স কোরিয়া প্রতিযোগিতায় চূড়ান্ত প্রতিযোগীদের একজন হিসেবে তাঁকে পরিচয় করিয়ে দেওয়া হয়। আগামীকাল সোমবার তিনি ৩১ জন প্রতিযোগীর সঙ্গে সুন্দরী প্রতিযোগিতার বিজয়ীর মুকুটের লড়াইয়ে নামছেন। তিনি জয়ী হলে আগামী নভেম্বরে মেক্সিকোতে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন।

চোই বলেন, ‘আমি বিশ্বকে হতবাক করে দিতে চাই। অনেকের প্রশ্ন থাকে, ৮০ বছর বয়সী একজন কীভাবে এত সুস্থ থাকেন? কীভাবে তিনি শরীর ঠিক রাখেন বা তিনি কী ধরনের খাবার খান? সাধারণত বয়স বাড়তে থাকলে ওজন বেড়ে যায়। তাই আমি দেখাতে চাই, আমাদের বয়স হয়ে গেলেও কীভাবে আমরা সুস্থ জীবন যাপন করতে পারি।’

চোই ইতিমধ্যে কোরিয়ার ফ্যাশন দুনিয়ায় পরিচিত নাম। ৫০ বছর বয়স পর্যন্ত হাসপাতালে কাজ করে অবসরে যান তিনি। এরপর অর্থনৈতিক টানাপোড়েনে ৭২ বছর বয়সে মডেলিং শুরু করেন তিনি। চোই বলেন, ‘আমার একজন পুরোনো রোগী আমাকে মডেলিংয়ে আসতে বলেছিল। আমি প্রথমে একে উড়িয়ে দিয়েছিলাম। কিন্তু পরে পুরোনো স্বপ্নপূরণের ইচ্ছার কথা মনে করে এ ক্ষেত্রে আসি।’

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত