আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

মুক্তির আগে ‘চক্র’ নির্মাণ নিয়ে নানা রহস্যের গল্প

মুক্তির আগে ‘চক্র’ নির্মাণ নিয়ে নানা রহস্যের গল্প

১৭ বছর আগে ময়মনসিংহের একটি পরিবারের ৯ জন সদস্য আত্মহত্যা করেন। দেশব্যাপী তোলপাড় ফেলে দেয় ঘটনাটি। সেই ঘটনার অনুপ্রেরণায় চিত্রনাট্য লিখেছিলেন নির্মাতা ভিকি জাহেদ। আড়াই বছর আগে সেটির শুটিংও শুরু করেন। কিন্তু নানা ঘটনায় ‘চক্র’ নামের সেই কাজটি শেষ করতে পারছিলেন না। আর শুটিংয়ে নেমেও মুখোমুখি হতে হয়েছে নানা রহস্যের!


সেই ‘চক্র’ অবশেষে সিরিজ হয়ে আসছে আগামী ১০ অক্টোবর। দেখা যাবে ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে। মুক্তির আগে ‘চক্র’ নির্মাণ নিয়ে নানা রহস্যের গল্প শোনাতেই শনিবার (৫ অক্টোবর) দুপুরে নির্মাতা, অভিনয়শিল্পীরা হাজির ছিলেন চ্যানেল আইয়ের ছাদ বারান্দায়।


‘চক্র’ নিয়ে আয়োজিত সেই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, ‘চক্র’ সিরিজটির স্পন্সর ইস্পাহানি টি লিমিটেড-এর মহাব্যবস্থাপক ওমর হান্নান, ‘চক্র’ নির্মাতা ভিকি জাহেদ এবং সিরিজের প্রধান দুই অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব ও তাসনিয়া ফারিণ।

সংবাদ সম্মেলনে শাইখ সিরাজ বলেন, ‘আমাদের বাংলাদেশে ওটিটির সম্ভাবনা ব্যাপক। এটা আমার নিজের কাছেই মনে হয়। তবে এখানে যে পরিমাণ বিনিয়োগের দরকার, কার্যত সেটা হচ্ছে না। তারপরেও অনেক ভালো ভালো সিরিজ, ফিল্ম তৈরি হচ্ছে। এ বিষয়ে সন্দেহ নাই। ওটিটির কারণে তরুণদের মধ্যে বহু মেধাবী নির্মাতা আমরা পেয়েছি, আর্টিস্ট পেয়েছি। তাদেরকে যে পরিমাণ ফিড দেয়া দরকার, সেটা অনেক কারণেই হচ্ছে না।’


Chakra
‘চক্র’ ওয়েব সিরিজের পোস্টার। ছবি: সংগৃহীত

‘চক্র’ ওয়েব সিরিজ নিয়ে তিনি বলেন, ‘ওটিটি সন্দেহাতীতভাবে তরুণদের কাছে জনপ্রিয়। কিন্তু আমি বিশ্বাস করি আইস্ক্রিনের জন্য নির্মিত ‘চক্র’ সিরিজটি সব বয়সী মানুষের কাছে অত্যন্ত দর্শকপ্রিয়তা আদায় করে নেবে।’

‘চক্র’ নিয়ে নির্মাতা ভিকি জাহেদ বলেন, ‘এটি সত্যি ঘটনা অবলম্বনে, সবাই জানেন। ময়মনসিংহের যে ঘটনাটি নিয়ে এই সিরিজ, এই ঘটনাটি সম্পর্কে আমি ২০০৭/২০০৮ সালেই শুনেছিলাম। যখন একই পরিবারের ৯ জনের আত্মহত্যার ঘটনা শুনি, তখনই ব্যাপারটা আমাকে স্ট্রাইক করেছিল। তখন থেকেই মাথায় থেকে যায়। পরে যখন থেকে নির্মাণকে পেশা হিসেবে নিই, তখন থেকেই ইচ্ছে ছিল ঘটনাটি নিয়ে কাজ করার। তো সে জায়গা থেকেই ‘চক্র’র জন্ম। তবে এটি হুবুহু সে ঘটনার চিত্রায়ন নয়। ওই ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে আমরা নিজেদের মতো কাল্পনিক একটা গল্প ‘চক্র’-তে বলেছি।’

রহস্যজনক ঘটনা নিয়ে চক্র। তাই শুটিংয়ে নেমেও যেন পুরো টিমকে পড়তে হয়েছে নানা রহস্যময় ও ব্যাখ্যাতীত কাণ্ডে! ভিকি জাহেদ বলছিলেন, ‘চক্র’র শুটিং শুরু হয়েছিল প্রায় আড়াই বছর আগে। এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু এরপরেই শুরু হয় পদে পদে বাধা। বাধাগুলোও কেমন যেন রহস্যময়, ব্যাখ্যাতীত! কিছুদিন পরপরই শুটিং স্থগিত হয়ে যায়। নানা কারণে একটানা শুটিং করা সম্ভব হয় না। পাশাপাশি ছিল প্রিয়জনের মৃত্যু! দীর্ঘ পথপরিক্রমায় প্রোডাকশনের সঙ্গে জড়িত বেশ কিছু মানুষ পৃথিবী ছেড়ে চিরতরে চলে যান।

একই সুরে বলছিলেন অভিনেত্রী ফারিণও। তিনি বলেন, ‘এই শুটিংয়ের সময় যত বাধা বিপত্তির মুখোমুখি হয়েছি, জীবনে আর কখনো এমনটি হয়নি। এটিও একটি রহস্যময় এবং ব্যাখ্যাতীত বিষয় বলে মনে করেন তিনি।’

চক্রতে আরো অভিনয় করেছেন শাহেদ আলী সুজন, এ কে আজাদ সেতু প্রমুখ। পুরান ঢাকা ও কেরানীগঞ্জে ১৫ দিনের বেশি সময় ধরে শুটিং করেছেন ভিকি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত