আপডেট :

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

নতুনভাবে পর্দায় ফিরছে সিআইডি

নতুনভাবে পর্দায় ফিরছে সিআইডি

ভারতের অন্যতম জনপ্রিয় টেলিভিশন সিরিজ সিআইডি। যা বাংলাদেশী টেলিভিশন দর্শকদের কাছেও সমান জনপ্রিয়। টানা দুই দশক ধরে গোয়েন্দাভিত্তিক এই সিরিজের গল্পে বুঁদ হয়ে ছিল দর্শক। এসিপি প্রদ্যুমান, ইন্সপেক্টর অভিজিৎ, ইন্সপেক্টর দয়া, ফেডরিক্স, ডা. শোলাঙ্কিরা একের পর এক খুনের রহস্য উন্মোচন করে দর্শকের মন জয় করেছে। ২০১৮ সালে শেষ হয়ে গেলেও এখনো সিআইডি পুরোনো পর্বগুলো ইউটিউবে উপভোগ করেন দর্শক। ছয় বছর পর নতুনভাবে পর্দায় ফিরছে সিআইডি।


গত সিজনের মতো এবারও মূল তিনটি চরিত্রে দেখা যাবে শিবাজি সাতাম (এসিপি প্রদ্যুমান), আদিত্য শ্রীবাস্তব (সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ) ও দয়ানন্দ শেঠি (সিনিয়র ইন্সপেক্টর দয়া)। তবে নেই ফেডরিক্স চরিত্রে জনপ্রিয়তা পাওয়া দীনেশ ফাডনিশ। গত বছরের ৫ ডিসেম্বর মারা গেছেন এই অভিনেতা। পুরোনোদের সঙ্গে নতুন কয়েকটি চরিত্র যোগ হবে নতুন সিজনে।


বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সনি এন্টারটেইনমেন্ট চ্যানেলে একটি প্রোমো শেয়ার করে নতুন সিআইডির ইঙ্গিত দেওয়া হয়েছে। সেই ভিডিওতে দেখা যায়, বৃষ্টির মধ্যে কালো ওভারকোট ও ছাতা মাথায় পুলিশের গাড়ি থেকে নামছেন এসিপি প্রদ্যুমান চরিত্রের অভিনেতা শিবাজী সত্যমকে। একঝলক দেখা গেল অভিজিৎ চরিত্রের আদিত্য শ্রীবাস্তবকেও। ক্যামেরায় জুম করে দেখানো হয় তার চোখ।


ব্যাকগ্রাউন্ডে বাজছে সিআইডি সিরিজের আইকনিক হুইসেল। মনে হচ্ছে, কোনো বোমা বিস্ফোরণের ঘটনা তদন্তের জন্যই ঘটনাস্থলে পৌঁছেছে সিআইডি টিম। প্রোমোর শেষে শোনা যায় গুলির শব্দ। আর তাতেই বোঝা যায়, ভরপুর অ্যাকশন নিয়ে ফিরছে সিআইডি।

সনি এন্টারটেইনমেন্ট জানিয়েছে, শনিবার (২৬ অক্টোবর) প্রচারে আসবে সিরিজটির আরেকটি প্রোমো। সিআইডির প্রোমো দেখে নস্টালজিক হয়ে পড়েছেন নেটিজেনরা। অনেকেই সিআইডি নিয়ে স্মৃতিচারণা করছেন। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের প্রতিক্রিয়া পড়লে বোঝা যায় দর্শক এই সিরিজটি কতটা মিস করেন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস সূত্রে জানা গেছে, দর্শকদের চাহিদার কথা ভেবেই নতুন সিজনের পরিকল্পনা করেছেন নির্মাতারা। নভেম্বরে মুম্বাইয়ে শুরু হবে সিআইডির নতুন সিজনের শুটিং। সব ঠিক থাকলে এ বছর বড়দিন থেকে শুরু হবে প্রচার।

১৯৯৮ সালের ২১ জানুয়ারি শুরু হয়েছিল সিআইডির সম্প্রচার। টানা দুই শতকের বেশি সময়ে প্রচার হয়েছে মোট ১ হাজার ৫৪৭টি পর্ব। সর্বশেষ পর্বটি প্রচারিত হয়েছিল ২০১৮ সালের ফেব্রুয়ারিতে। সে সময় জানানো হয়েছিল, কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছে সিরিজটি। কিন্তু এরপর সিআইডি নিয়ে আর কোনো পরিকল্পনার কথা জানায়নি চ্যানেল কর্তৃপক্ষ কিংবা প্রযোজক। শোনা যায় প্রযোজক এবং চ্যানেলের মধ্যে বিবাদের কারণে সিআইডির সম্প্রচার বন্ধ হয়ে গিয়েছিল।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত